,

বিয়ে করছেন ইমরান এইচ সরকার

1456328968নিজস্ব প্রতিবেদক : চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, বাবা-মার ‘দুঃশ্চিন্তা’ কমাতেই তার এই সিদ্ধান্ত।
ওই পোস্টে একটি সেলফি তুলে তিনি লিখেছেন- “২০১৬ সালে বিয়ে করছি। এটা ফাইনাল। বাবা-মায়ের দুশ্চিন্তা কমানো দরকার, তাই না?”
বুধবার রাত ৯টা পর্যন্ত তার পোস্টে ‘লাইক’ দিয়েছেন ৪১ হাজার ৭৬৪ জন, এটি শেয়ার হয়েছে ২৫০ বার।
৩৩ বছর বয়সী ইমরান ২০১৩ সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্বে আসার পর সারা বাংলাদেশে আলোচিত মুখ।
ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক হিসেবে গণজাগরণ আন্দোলনে সম্পৃক্ত হন রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেয়া ইমরান।
মেডিকেল কলেজের ছাত্র থাকাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগে যুক্ত ছিলেন ইমরান। ‘ইয়ুথ ফর পিস অ্যান্ড ডেমোক্রেসি’ বা ওয়াইপিডি নামের একটি সংগঠনও করতেন তিনি, যার মূল লক্ষ্য ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টি। এই কাজের জন্য ‘প্রজন্ম ব্লগ’ গঠন করে ওয়াইপিডি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে