,

সানির নতুন ভিডিও নিয়ে তোলপাড় (ভিডিও)

sunnypic_103418বিনোদন ডেস্ক : প্রতিটি সিগারেট আপনার জীবন থেকে ১১ মিনিট করে ছিনিয়ে নেয়।পরবর্তী সিগারেটটি খাওয়ার আগে আরেকবার ভাবুন।এ রকম একটি ধূমপানবিরোধী বিজ্ঞাপন করে প্রচুর দর্শক জনপ্রিয়তা পাচ্ছেন সানি লিওন ও বলিউড অভিনেতা অলক নাথ।

দর্শকদের পক্ষ থেকে দাবি উঠেছে, বিজ্ঞাপনটি যেন চলচ্চিত্র প্রদর্শনের পূর্বে প্রেক্ষাগৃহগুলোতে দেখানো হয়।

বিজ্ঞাপনটিতে দেখানো হয়, অলক নাথ ধূমপান করে মৃত্যুশয্যায়। চিকিৎসক বলে দিয়েছেন, সে যেকোনো সময় মারা যাবে। অলক নাথের বাবা দীপক দব্রিয়াল তার শেষ ইচ্ছা জানতে চায়। কয়েক সেকেন্ড পর পরিবারের সদস্যরাই নানা ইচ্ছার কথা বলতে থাকে।

দাদী বলেন, একটি মজার পান, শেষ বারের মতো? আরেক জন বলেন, প্রতিবেশীর ছাগলের দুধ? অন্য আরেক জন বলেন, রাশিয়ান পুতুল? তার প্রিয় বিদেশি মাউথ ওর্গান বাজানোর প্রস্তাবও দেয় একজন।কিন্তু এসব কিছুই চায় না অলক নাথ।তখন আইপ্যাড বের করে সে জানায় তার শেষ ইচ্ছার কথা। কিন্তু বাবা তার শেষ ইচ্ছার কথা জানতে পেরে অবাক হয়ে যান। প্রথম দিকে অস্বীকৃতি জানালেও সবার অনুরোধে ছেলের শেষ ইচ্ছা মেনে নেন।অলকের শেষ ইচ্ছা হচ্ছে, সানি লিওনকে নববধূ করে গড়ে তোলা।

অলক শেষ পর্যন্ত বিয়ে করে নিয়ে আসে সানি লিওনকে।ফুলশয্যার ঘরে প্রবেশ করে তারা।কিন্তু নববধূর ভালোবাসা পাওয়ার আগেই সে মৃত্যু বরণ করে।

বিজ্ঞাপনটির শেষ দৃশ্যে সতর্ক করে বলা হয়, আজই ধূমপান ছাড়ুন নয়তো শেষ ইচ্ছা পূর্ণ হওয়ার আগে আপনার মৃত্যু হতে পারে।

২৩ ফেব্রুয়ারি ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। ইতিমধ্যে দুই লাখ ২৮ হাজার দর্শক ভিডিওটি দেখেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা