,

রোহিত ম্যাচটি নিয়ে নিয়েছে : মাশরাফি

during the 2015 ICC Cricket World Cup match between India and Bangldesh at Melbourne Cricket Ground on March 19, 2015 in Melbourne, Australia.

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের শুরুটা ভাল হল না বাংলাদেশের। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪৫ রানে হারল টাইগাররা। বুধবার ভারতকে ম্যাচ জেতাতে বড় ভূমিকা রেখেছেন রোহিত শর্মা।

অথচ ওই রোহিত শর্মার ব্যক্তিগত রান যখন ছিল ২১ তখন সাকিব আল হাসান তার ক্যাচ মিস করেন। পরে ৫৫ বল খেলে ৮৩ রান করে আউট হন রোহিত। এদিন ম্যাচসেরার পুরস্কারও পান ভারতীয় এই ওপেনার।

বুধবার ম্যাচ শেষে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেছেন, গত ১৫ বছর ধরে দেখছি ভক্তরা সবসময় আমাদের সমর্থন করেন। ১৪তম ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। রোহিত আমাদের কাছ থেকে ম্যাচ নিয়ে নিয়েছে। বল গ্রিপ করছিল না। পরে আমরা অনেক স্লোয়ার বল করেছি।

ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, টস জিততে পারলে ভাল হত। আমরা শুরুটা দেখতে চেয়েছিলাম এবং পরে টার্গেট নির্ধারণ করতে চেয়েছিলাম। টস ছিল ৫৫-৪৫। যখন তারা শর্ট অব লেংথে বল করছিল তখন বড় শট খেলাটা গুরুত্বপূর্ণ ছিল। ভয়হীন শট খেলা হার্দিকের শক্তি। এই কারণে তাকে আমরা বেশি ম্যাচে সুযোগ দিতে চাই। সে একজন ভাল ফিল্ডারও বটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা