,

হ্যান্ডকাপসহ আসামির বুড়িগঙ্গায় ঝাঁপ, ডুবুরি নামিয়ে খোঁজ

2016_02_24_18_28_17_EBKUoMd2fOwq8FZck82qIVYY5gSlnD_originalনিউজ ডেস্ক : পুলিশ প্রহরায় আদালতে নেয়ার সময় এক আসামি নদীতে লাফিয়ে পালিয়েছিল। পরে ডুবুরি নামিয়ে তাকে ধরা হয়। যদিও বিষয়টি পুলিশ সরাসরি স্বীকার করতে চাচ্ছে না।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা কামরাঙ্গীরচর লোহারব্রিজে এ ঘটনা ঘটে। প্রথমে তথ্যটি অস্বীকার করলেও পরে ডুবুরি এনে আসামি খোঁজার কথা স্বীকার করেন ওসি শেখ মো. মহসিন আলম।

যদিও পরে তিনি বলেন, এটা গুজব। এমন কোনো ঘটনা ঘটেনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আসামিসহ পুলিশের পিকআপ ভ্যানটি লোহার ব্রিজে আসার পরপরই আসামি হ্যান্ডকাপসহ পানিতে ঝাঁপ দেয়। পরে পুলিশও পানিতে ঝাঁপ দেয়। অনেকটা ফিল্মিস্টাইলেই বেশ কিছুক্ষণ চলে খোঁজাখুজি। পরে ডুবুরি নামিয়ে আসামি খোঁজার উদ্যেগ নেয় কামরাঙ্গীরচর থানা পুলিশ। বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পর তার সন্ধান মিলেছে।

তবে তাৎক্ষণিকভাবে ওই আসামির নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা