,

ছোট লঞ্চ চলাচল বন্ধ বরিশালে

 

 

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার গভীর রাতে কালবৈশাখী ঝড়ের প্রভাবে বরিশালের নদ-নদী উত্তাল রয়েছে। এজন্য আবহাওয়া অফিস নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ-হুশিয়ারি সংকেত দিয়েছে। পাশাপাশি বুধবার বেলা ১২টার পর থেকে বরিশালের সবকটি অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের নিচে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

barisal

বন্দর কর্মকর্তা আবুল বাশার মজুমদার জানিয়েছেন, বুধবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত দুই-একটি লঞ্চ অভ্যন্তরীণ রুটে চলাচল করছে। কিন্তু বেলা ১২টার পর ফের বৃষ্টিপাত শুরু হওয়ায় লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৬৫ ফুটের নিচে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে।

 

 

এদিকে বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. ইউসুব হোসেন জানান, মঙ্গলবার মধ্যরাতে বরিশালে কালবৈশাখী ঝড় বয়ে যায়। বাতাসে এর গতিবেগ ছিল ৬৫ কিলোমিটার। এ সময় বজ্রপাতসহ বৃষ্টিও হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল ৩টা পর্যন্ত বরিশালে ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা