,

বগুড়ায় স্বামী যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা

 

 

নিজস্ব প্রতিবেদক : বগুড়া শহরের কানছগাড়ি এলাকায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বুধবার দুপুর ২টার দিকে নিহতের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শহরের কানছগাড়ি এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে আল-আমীনের বিরুদ্ধে তার স্ত্রী দিনা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে।

bogra1456310767

জানা গেছে, বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার হাবলু মিয়ার মেয়ে দিনা বেগমের (২২) ছয় বছর আগে শহরের কানছগাড়ি এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে আল-আমীনের সঙ্গে বিয়ে হয়। দিনা সরকারি আযিযুল হক কলেজে অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। তাদের সংসারে পাঁচ বছর বয়সী একটি মেয়ে এবং তিন মাস বয়সী একটি ছেলে রয়েছে।

 

বুধবার দুপুর ১টার দিকে আল-আমীন প্রচার করে তার স্ত্রী দিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে দিনার বাবা কানছগাড়িতে যান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ নামায়। এ সময় নিহতের বাবা অভিযোগ করেন, যৌতুকের দাবিতে তার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্নও পুলিশকে দেখান তিনি।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী  জানান, নিহতের শরীরে কিছু আঘাতে চিহ্ন দেখা গেছে। এছাড়াও নিহতের বাবাও পিটিয়ে হত্যার অভিযোগ তুলেছেন। এ কারণে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা