,

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ ৬

 

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় মাটিকাটার ট্রলার ডুবে ছয় শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।নিখোঁজ শ্রমিকরা হলেন শরিফুল, নিজাম, সুজন, সুজব, শাহীন ও তালেব। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

b00ce4ff72512b194914ff9b516af80c-

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত এসআই আবদুর রাজ্জাক জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে ধলেশ্বরী নদীতে মুন্সিগঞ্জগামী একটি বাল্কহেডের সঙ্গে উল্টো দিক থেকে আসা মাটিকাটা ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তের মধ্যে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ১৫-২০ জন শ্রমিক ছিল। তাদের মধ্যে সবাই সাঁতরে তীরে উঠলেও ছয়জন নিখোঁজ রয়েছে।

 

 

তিনি আরও জানান, দুপুর ২টায় ওই ট্রলারডুবির ঘটনার পর নৌ পুলিশ ফাঁড়ি উদ্ধার কাজ শুরু করেছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দিনমনি শর্মা জানান, ঢাকায় ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা