,

দেড় যুগ পর অভিনয়ে ফিরছেন পূজা ভাট!

f5b08e3a8ca56a0be37168399cf2ee43-poojaবিনোদন ডেস্ক : বাবা মহেশ ভাটের চিত্রনাট্যে দেড় যুগ পর (আঠারো বছর) অভিনয়ে ফিরছেন বলিউডের অভিনেত্রী পূজা ভাট। ৪৩ বছর বয়সী এই অভিনেত্রীর ১৯৮৯ সালে অভিনয়ে অভিষেক হয়েছিল তাঁর বাবা মহেশ ভাটের ‘ড্যাডি’ ছবির মাধ্যমে।

‘ড্যাডি’ ছবিতে পূজা ভাট এমন এক মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন, যে মেয়েটি তাঁর বাবাকে অসম্ভব ভালোবাসে আর মদে আসক্ত বাবাকে ভালোবাসা ও সেবা-শুশ্রূষার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে।

পূজা জানিয়েছেন, তাঁর এই নতুন ছবিটির কাহিনি ‘ড্যাডি’ ছবির একদম উল্টো। এই অভিনেত্রী জানিয়েছেন, এ ছবিতে তিনি এমন একজন নারীর চরিত্রে অভিনয় করছেন যে খুব উচ্চাকাঙ্ক্ষী। আর এই উচ্চাকাঙ্ক্ষার কারণে, ব্যস্ত জীবনে অর্থ ও ক্যারিয়ারের পেছনে ছুটতে ছুটতে সে তার মেয়েকেই ছেড়ে যায়।

পূজা আরও জানিয়েছেন, ছবিতে তাঁকে দেখা যাবে মদে আসক্ত হয়ে অবসাদ আর বিষাদে ডুবে থাকতে।

অভিনয় প্রসঙ্গে পূজা ভাট জানিয়েছেন, তিনি খুব বেশি ছবি হাতে নিতেন না। আর তাঁর বাবা যখন পরিচালনা ছেড়ে দেন, এর পরপরই তিনিও অভিনয় ছেড়ে দেন। পূজা জানিয়েছেন, ‘অবশ্য এখন অনেকেই বেশ ভালো ছবি বানাচ্ছেন। কাহিনিও ভালো। আর তাঁর বাবাই যখন নতুন ছবির চিত্রনাট্য লিখেছেন। তাই তিনি অভিনয়ে ফেরার কথা ভেবেছেন।

পূজা ভাট সর্বশেষ অভিনয় করেছিলেন ১৯৯৮ সালে ‘জখম’ ছবিতে। এ ছবিরও নির্মাতা ছিলেন মহেশ ভাট। ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘সড়ক’, ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ি’ ছবির সফল অভিনেত্রী পূজা বর্তমানে ব্যস্ত তাঁর ‘জিসম ৩’ ছবির কাজ নিয়ে। এ ছবিটি পরিচালনা করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে