,

মীর কাসেমের আপিলের চূড়ান্ত রায় ২ মার্চের বদলে ৮ মার্চ

101443Mir-kasem-350x350মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ পাওয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিলের রায় ৮ মার্চ। প্রথমে এ তারিখ ২ মার্চ নির্ধারণ করা হয়েছিল। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আজ বুধবার রায় ঘোষণার এ তারিখ ধার্য করেন।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় জানায়, রায়ের তারিখ ৮ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে। ২ মার্চ সিলেটে প্রধান বিচারপতির একটি অনুষ্ঠান থাকায় রায়ের তারিখ পুনর্নির্ধারণ করা হয়।

আজ রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় তিনি মীর কাসেমের ফাঁসির আদেশ বহাল রাখার আরজি জানান। এরপর আসামিপক্ষে যুক্তি খণ্ডন করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। মামলার কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করেন।

২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একাত্তরে কিশোর মুক্তিযোদ্ধা জসীমসহ আটজনকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাঁকে এই সাজা দেওয়া হয়। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন মীর কাসেম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা