,

‘আমাকে মঞ্চ থেকে নামিয়ে দেয়নি’

porsiবিনোদন প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের আমন্ত্রণে সেখানকার পৌরসভা মাঠে গত ২২ ফেব্রুয়ারি রাতে এক কনসার্টে গিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শি। সেখানে দর্শক পড়শিকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে।

এ প্রসঙ্গে পড়শি জানান, তিনি নিজেই টেকনিক্যাল সমস্যার জন্য মঞ্চ থেকে নেমে গেছেন। কেউ তাকে নামিয়ে দেননি।

এর আগে প্রকাশিত খবরে জানা যায়, পড়শি মঞ্চে গান গাইতে আসার পর দর্শকদের মধ্যে চিৎকার শুরু হয়। ৪টা গান গাওয়ার পর দর্শকদের বাজে মন্তব্যের কারণে পড়শি মঞ্চ থেকে নেমে যান।

এ বিষয়ে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে পড়শি বলেন, ‘বাংলাদেশের বেশিরভাগ কনসার্টের আয়োজকরা কনসার্ট আয়োজন করতে হলে কি লাগে সেটা জানেন না!
আমাদের যেসব ইন্সট্রুমেন্ট নেওয়া হয়েছিল তা ঠিকভাবে পরিচালনার জন্য ২২০ ভোল্টের জেনারেটর প্রয়োজন ছিল। কিন্তু আয়োজকদের পক্ষ থেকে ১৮০ ভোল্টের জেনারেটরের ব্যবস্থা করা হয় যার জন্য গান করার সময় ভোল্টেজ আপ-ডাউন করছিল। তারপরও এভাবে ৩-৪টি গান করি। কিন্তু এভাবে বেশি সময় গান গাওয়া সম্ভব ছিল না। তাই মঞ্চ থেকে দর্শকদের বিষয়টি জানিয়ে নেমে আসি। আমাকে কেউ নামিয়ে দেয়নি। দর্শকরা আমার গান শুনতে না পেরে চিৎকার করেছে।’

দর্শকদের মধ্যে হট্টগোল প্রসঙ্গে পড়শি বলেন, ‘সবাই হট্টগোল করেছে এবং আয়োজকদের উপর তার প্রতিক্রিয়া পড়েছে। গান শুনতে এসে যদি আয়োজকদের ভুলের কারণে শ্রোতারা গান শুনতে না পারে তবে তাদের প্রতিক্রিয়া এমনই হবে।

কনসার্টের সম্মানী প্রসঙ্গে পড়শি বলেন, ‘সম্মানী নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি। আমি সবসময় স্টেজে ওঠার আগেই সম্মানীর পুরোটা নিয়ে নিই। এদিনও আয়োজকদের সেটাই করতে বলা হয়েছে।’ দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা