,

সিডনিতে সড়ক দূর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

austriliaঅস্ট্রেলিয়ার সিডনিতে ভয়াবহ এক সড়ক দূর্ঘটনায় দুই বাংলাদেশি ছাত্র নিহত হয়েছে। অপর এক বাংলাদেশির অবস্থা শঙ্কটাপন্ন। রেস করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। ইয়াহু নিউজ অস্ট্রেলিয়ার খবরে বলা হয়, বুধবার স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটে সিডনির দক্ষিণপশ্চিমে বেলমোরের ক্যান্টারবেরি রোডে এ দূর্ঘটনা ঘটে। প্রচ- গতিতে কালো রংয়ের একটি টয়োটা গাড়ি বৈদ্যুতিক পোলে আঘাত হানে। এতে গাড়ি চালক ও গাড়িতে থাকা অপর ব্যক্তি নিহত হয়। দুজনেরই বয়স মাত্র ২০। পুলিশ জানিয়েছে, আহত অপর এক ব্যক্তির অবস্থা অত্যন্ত গুরুতর। পুলিশ সুপার স্টুয়ার্ট স্মিথ বলেন, দূর্ঘটনার পেছনে গাড়ির গতি একটি কারণ সে বিষয়ে সন্দেহ নেই। সাংবাদিকদের তিনি বলেন, বৈদ্যুতিক পোলে আঘাত হানার পর গাড়িটি রীতিমতো খণ্ড বিখণ্ড হয়ে গেছে। ঘটনাস্থলের আরও কয়েকটি গাড়ি আমরা পরিক্ষা করেছি। আর আমরা স্ট্রিট রেসিং এর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। ঘটনাস্থালে সাদা রংয়ের নিসান স্কাইলাইন গাড়ির চালক আহসানুল ফখরুর সঙ্গে কথা বলেছে পুলিশ। গাড়ির রেসের কথা অস্বীকার করেছেন তিনি। বলেছেন, টয়োটা গাড়িটির চালক তার বন্ধু ছিল। আর ওই গাড়িতে হয়তো সমস্যা ছিল। নিউজ কর্পকে ফখরু বলেন, ‘সে কোনভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে আমার পেছনে ছিল। আর তার গাড়িতে রাস্তায় পিছলে যাওয়ার শব্দ শুনি। এরপর হঠাৎই মুহুর্তের মধ্যে বিশাল ঢাক্কার শব্দ।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ভুক্তোভুগিদের পরিবারগুলোকে খুজে বের করার চেষ্টা করছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা