,

ব্রাহ্মণবাড়িয়া জাপার মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

up election

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় ঋণ খেলাপী হওয়ার কারণে জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র প্রার্থী মো. আনিছ খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বুধবার সকালে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সম্ভাব্য প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্বে এটি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসের সম্মেলন কেন্দ্রে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বশিরুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপী হওয়ায় জাতীয় পার্টির প্রার্থী মো. আনিস খানের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন কারণে দুপুর পর্যন্ত দুইজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও এক সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৭২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। দ্বিতীয় ধাপে আগামী ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৫ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা