,

ফেসবুকে পোস্ট, কেড়ে নিচ্ছে শিশুর প্রাণ!

3ডেস্ক রিপোর্ট : ইন্টারনেট স্পষ্টভাবে সমগ্র বিশ্বকে যেন একটি ছোট্ট গ্রামের মাঝে নিয়ে এসেছে। পৃথিবীর দুই প্রান্তের মানুষ নিমিষেই একে-অপরের ডাকে খুব সহজে সাড়া দিতে পারছেন এই ইন্টারনেটের কল্যাণে।
প্রতিটি জিনিসের যেমন ভাল দিক রয়েছে, তেমনি এর খারাপ দিকও রয়েছে। ইন্টারনেটের হরেক রকম সুবিধার সাথে সাথে এর অসুবিধাও রয়েছে। এর ভয়াবহতা অনেক সময় চরম পর্যায়ে চলে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মানুষ এখন তার প্রতি মুহূর্তের কথা বন্ধু-বান্ধব ও অজানা অনেক মানুষের নিকট নিজের অজান্তে ছড়িয়ে দিচ্ছে। এখান থেকে শুরু হচ্ছে বীভৎস সব কাহিনী।
নিজের সন্তানকে প্রথম দিন বিদ্যালয়ে নিয়ে যাবার আনন্দ সত্যিই অসাধারণ। এই কথা সকলের সাথে শেয়ার করার ইচ্ছা জাগে। কিন্তু সেখানে স্কুলের নাম দিয়ে আপনি নিজে নিজের সন্তানের ভবিষ্যৎ বিপর্যয়ের মুখে ফেলে দিচ্ছেন।
একটি চক্র সারাক্ষণ ইন্টারনেটে শিশুদের খোঁজ করে। তারা যখন শিশুদের ব্যাপারে কিছু তথ্য পেয়ে যান তখন তারা তাদের ওয়েবসাইটে সেই শিশুর ছবি দিয়ে তাদের বিক্রয় করার অফার দেন। যখন কেউ সেই শিশুকে নেয়ার আগ্রহ প্রকাশ করেন তখন সেই শিশুকে স্কুল থেকে অপহরণ করা হয়।
আপনি কখনও এই চক্রের সন্ধান করে বের করতে পারবেন না। তাদের চক্র বিশাল বড় থাকে। এমনও হতে পারে আপনার আশেপাশে তাদের অবস্থান। তাই প্রথমে আপনি নিজে সতর্ক থাকুন এবং ফেসবুকে সকল বিষয় শেয়ার করা থেকে বিরত থাকুন।–সুত্র: উইটিফিড।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা