,

ভিক্ষুকের অ্যাকাউন্টে পাওয়া গেল ১০ লাখ টাকা!

photo-1456245428আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে মোটা অঙ্কের ব্যাংক ব্যালান্সধারী এক ভিক্ষুককে আটক করা হয়েছে। আটকের পর মেহের গুলহিজার (৭০) নামের ওই নারী ভিক্ষুকের ব্যাংক অ্যাকাউন্টে ৩৪ হাজার তুর্কি লিরা পাওয়া যায় বলে স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানিয়েছে ডেইলি মেইল। ৩৪ হাজার তুর্কি লিরা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকার সমমূল্যের।

গত সোমবার দেশটির আনাতলিয়া প্রদেশের উসেক শহরের একটি মসজিদের কাছ থেকে মেহের গুলহিজারসহ আরো ১২ ভিক্ষুককে গতকাল সোমবার ভিক্ষারত অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। সত্যিকার অর্থে তারা ভিক্ষুক কি না, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের একপর্যায়ে গুলহিজার (৭০) নামক এক নারী ভিক্ষুকের ব্যাংক অ্যাকাউন্টে ৩৪ হাজার তুর্কি লিরা জমানো আছে বলে প্রমাণিত হয়। পুলিশ জানিয়েছে, ৩০ বছর ধরে গুলহিজার প্রতিদিন উসেক শহরের বিভিন্ন মসজিদের পাশে ভিক্ষা করেন।

পুলিশের ধারণা, প্রতিদিন ভিক্ষা করে গুলহিজার টাকাগুলো জমা করেছেন। তবে ৭০ বছর বয়সী ওই নারী ভিক্ষুক টাকাগুলো তাঁর মেয়ের বলে জানান এবং পরবর্তী সময়ে আর ভিক্ষা করবেন না বলে পুলিশকে জবানবন্দি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা