,

মিরপুরে শিবিরের আস্তানা থেকে ৫৫ বোমা উদ্ধার, আটক ২

Koktal1456241964নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের মধ্যপীরেরবাগে শিবিরের একটি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। ওই আস্তানায় অভিযান চালিয়ে ৫৫টি হাত বোমা, প্রায় ৪০০টি জিহাদি বই, টাকা তোলার রশিদ ও ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে এসব বোমা ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এ সময় মো. আব্দুর রহিম ও মো. শফি উদ্দিন নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে আরো চার/পাঁচজন পালিয়ে গেছে। ওই আস্তানায় বসে ইসলামী ছাত্রশিবিরের লোকজন নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

পুলিশ জানায়, সন্ধ্যার পর থেকে মধ্য পীরেরবাগের ৮৫/৪ নম্বর বাসায় অভিযান চালানো হয়। মিরপুর থানা পুলিশের সঙ্গে সরকারের একাধিক সংস্থার লোকজন অভিযানে অংশ নেয়। বাড়িটির চতুর্থ তলায় শিবিরের শেওড়াপাড়া ইউনিটের সভাপতি আলী হোসেনের বাসায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদ দিয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। তবে বাসার ভেতর থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৫৫টি বোমা ও অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ভূঁইয়া মাহাবুব হাসান রাইজিংবিডিকে বলেন, ‘রাত সাড়ে ৭টা পর্যন্ত ওই বাসায় অভিযান চালানো হয়। এটি শিবিরের আস্তানা। এখান থেকে রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। গ্রেফতারকৃত দুজন নিজেদের ঢাকা কলেজের ছাত্র বলে পরিচয় দিয়েছে। তবে এর স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

এ বিষয়ে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি ভূঁইয়া মাহাবুব হাসান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে