,

সেরে উঠছেন ধোনি, খেলতে পারেন বাংলাদেশ ম্যাচে

bdca0ee7feb7f8c3ca0ad1a8a7cea9e5-60স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি এশিয়া কাপের চূড়ান্ত পর্বে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। কিন্তু এই ম্যাচে ভারতের হয়ে কে টস করতে নামবেন? এ প্রশ্নের উত্তর মিলল না আজও। কাল অনুশীলনে পিঠে ব্যথা পেয়েছিলেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আজ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এসে তাঁর জায়গায় কথা বললেন বিরাট কোহলি। তিনিও নিশ্চিত করতে পারলেন না, আগামীকাল ধোনি মাঠে নামছেন কি না।

প্রথমে শোনা গিয়েছিল চোট পাওয়ায় উদ্বোধনী ম্যাচে খেলবেন না ধোনি। তাঁর বদলি হিসেবে তড়িঘড়ি করে ডেকে আনা হয়েছিল আরেক উইকেটকিপার ব্যাটসম্যান পার্থিব প্যাটেলকেও। কিন্তু আজ জানা গেল, চোট কাটিয়ে সেরে উঠছেন ধোনি। মিডিয়া ম্যানেজার নিশান্ত অরোরাও ওরকম ইঙ্গিতই দিলেন, দিয়েছেন ইঙ্গিত, ‘সে বেশ দ্রুত সেরে উঠছে, তবে আমরা কালকে ম্যাচের আগমুহূর্তে পর্যন্ত অপেক্ষা করব।’

কোহলির সংবাদ সম্মেলনে ঘুরে ফিরেই এল ধোনি প্রসঙ্গ। তাঁকে ছাড়া কীভাবে দল সাজানো হবে সে নিয়েও আলোচনা হয়েছে। ব্যাটিং অর্ডারে ধোনি নামেন মিডল অর্ডারে আর তাঁর বদলি হিসেবে আসা প্যাটেল মূলত ওপেনার। কোহলিও তাই বললেন, ‘আমাদের মিডল অর্ডারের সেরা ব্যাটসম্যান ধোনি। যদি পার্থিব দলে আসে, তবে আমাদের পরিকল্পনা বদলাতে হবে অনেক।’ সূত্র: জি নিউজ

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা