বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় মেয়াদোত্তীর্ণ শ্রমিকদের স্থলে বাংলাদেশিরা

probasডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের মেয়াদ শেষ হওয়ার পর তাদের জায়গায় বাংলাদেশি শ্রমিকদের পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে। এতে করে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের সংখ্যা ঠিক থাকবে। মালয়েশিয়ায় বৈদেশিক শ্রমিক সরবরাহ ও ব্যবস্থাপনা সংক্রান্ত সংস্থা বুমিপুতেরা এন্টারপ্রেনার্স ক্লাব নামের একটি সংস্থা আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। দ্য মালয় মেইল অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির সাধারণ সম্পাদক ইশাক কামারুদ্দিন বলেছেন, প্রাথমিকভাবে যেসব বাংলাদেশি শ্রমিকেরা বৈধভাবে এখানে আছেন, তাদের কাজের মেয়াদ দুই বছরের মধ্যে শেষ হয়ে যাবে। এর কারণ হলো, শেষ বার ২০০৭-২০০৮ সালে ১০ বছরের জন্য এসব বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়েছিল।
ইশাক কামারুদ্দিন আরও বলেন, ২০১১ সালে সরকার নথিভুক্ত নয় এমন বিদেশি শ্রমিকদের বৈধ করার জন্য ‘সিক্স পি’ প্রোগ্রাম শুরু করেছিল। ওই প্রোগ্রাম অনুযায়ী, ২০১২ সাল থেকে শ্রমিকেরা চার বছরের জন্য কাজ করার অনুমতি পান।

ইশাক কামারুদ্দিন আরও বলেন, মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীর অনুমান যৌক্তিক। মেয়াদ শেষ হওয়া শ্রমিকদের পরিবর্তে নতুন শ্রমিকদের নেওয়া হবে। এসব শ্রমিকদের বর্তমানে কর্মরত বিদেশি শ্রমিকদের সঙ্গে সংযুক্ত করা হবে না।

কামারুদ্দিন বলেন, তারা আশা করছেন যে ঘোষিত বিদেশি শ্রমিকদের সাময়িকভাবে নেওয়া হচ্ছে। কারণ মালয়েশিয়ার এখন অনেক শ্রমিক প্রয়োজন, বিশেষ করে ‘থ্রিডি’ শিল্পের জন্য।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ও দেশটির বৈদেশিক শ্রমিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির চেয়ারম্যান জাহিদ হামিদি গত শুক্রবার ঘোষণা করেছিলেন যে সরকার সব বিদেশি শ্রমিকদের নিয়োগ স্থগিত করে দিচ্ছে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত দেশটির বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত জনশক্তির চাহিদার ব্যাপারে সরকার সন্তুষ্ট না হবে, ততক্ষণ এই স্থগিতাদেশ বজায় থাকবে ।

দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় গত শুক্রবার জানিয়েছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ২১ লাখ ৩৫ হাজার ৩৫জন নথিভুক্ত বিদেশি শ্রমিক মালয়েশিয়ার রয়েছেন। এ ছাড়া ১৭ লাখ অবৈধ বিদেশি শ্রমিক মালয়েশিয়ার কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে