,

মধ্যযুগীয় কায়দায় প্রেমিক যুগলকে নির্যাতন (ভিডিও)

shariatpur-pramic20160222100816শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেচর ইউনিয়নের ঘাটকুল আব্দুল মান্নান মল্লিক কান্দি গ্রামে প্রেমিক যুগলকে মধ্যযুগীয় কায়দায় শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, কুন্ডেচর ইউনিয়নের ঘাটকুল আব্দুল মান্নান মল্লিক কান্দি গ্রামের আসমত আলী খাঁর ছেলে স্বপন খাঁ (১৮) এর সঙ্গে একই গ্রামের সোনা মিয়া ছৈয়ালের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ে আইরিন আক্তারের (১৩) প্রেমের সম্পর্ক ছিল। গত ৯ ফেব্রুয়ারি তারা নতুন জীবন গড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন মেম্বার কামাল হোসেন ও সুলতান মল্লিকের কাছে প্রেমিক যুগল ধরা পড়ে।
পরে কামাল হোসেন ও সুলতান মল্লিক যৌথভাবে তাদের অভিভাবকদেরকে খবর দেন। অভিভাবকদের আসতে দেরি হওয়ায় স্থানীয় মেম্বার কামাল হোসেন ও সুলতান মল্লিকের নেতৃত্বে স্থানীয় কুন্ডের চর আব্দুল মান্নান মল্লিক কান্দি উচ্চ বিদ্যালয় মাঠে বিচার কাজ শুরু করেন। এক পর্যায়ে প্রেমিক যুগলকে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতনই করেননি, তাদের জুতোর মালা পরিয়ে এলাকায় ঘুরিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে প্রেমিক যুগল শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। আজ প্রায় ১৪ দিন যাবত তারা অসুস্থ থাকায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।  ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয় এবং ঘটনাটি প্রশাসনের নজরে আসে।
প্রেমিক যুগলের অভিভাবক আসমত আলী খাঁ বলেন, প্রেম তো খারাপ কিছু নয়। আমার ছেলে গ্রামের একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে যার কারণে কামাল মেম্বার আমার ছেলে এবং মেয়েটাকে বেদম মারধর করেছে এবং গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়েছে। যা আমি মেনে নিতে পারিনি। আমি এর সুষ্ঠু বিচার চায়।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার কামাল হোসেনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এলাকায় অসামাজিক কার্যকলাপ করার কারণে তাদের সামাজিকভাবে বিচার করা হয়েছে। আমি তাদের নির্যাতন করিনি।
এ ব্যাপারে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

https://www.youtube.com/watch?v=48a_C2Y2cHE

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে