,

চীনকে হটিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি

india20160223080354চীনা প্রতিষ্ঠানকে হটিয়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ভারত। একশ ৬০ বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তিতে পৌঁছাতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় দুই আঞ্চলিক শক্তি ভারত ও চীনের মধ্যে। আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারতের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হবে।সম্প্রতি শ্রীলঙ্কায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সাফল্য দেখিয়েছে চীন। বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ভারতীয় কোম্পানি কাজ পাওয়ায় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় বড় ধরনের ধাক্কা খেল চীন।টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের আলোচনার পর ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (বিএইচইএল) বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি করতে যাচ্ছে। নয়াদিল্লি এবং ঢাকার কর্মকর্তারা বলছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি দুই দেশের মাঝে এ চুক্তি স্বাক্ষর হতে পারে।

চীনা প্রতিষ্ঠান হারবিন ইলেকট্রিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড খুলনায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পেতে ভারতের বিএইচইএলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। চীনা এ প্রতিষ্ঠানটির ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়াসহ অারো বেশ কয়েকটি দেশে পাওয়ার প্রজেক্ট রয়েছে।

তবে টেকনিক্যাল কারণে এ প্রকল্পের কাজ পাওয়ার সুযোগ থেকে চীনা ওই প্রতিষ্ঠানটি হেরে গেছে বলে বাংলাদেশের একজন কর্মকর্তা জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা