,

নীলফামারীতে হত্যার অভিযোগে তিন জনের যাবজ্জীবন

 

নিজস্ব প্রতিবেদক : বদিউজ্জামান (৩৮) হত্যামামলায় তার তিন চাচাতো ভাইয়ের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত দায়রা জজ মাহবুবুল আলম এ রায় দেন।

JABOT-JIBON-3

 

একই মামলায় অপর পাঁচ আসামিকে এক বছর করে সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, জেলার সৈয়দপুর উপজেলা দিকশো মোল্লাপাড়া গ্রামের মাজাহারুল ইসলামের ছেলে মোখছেদুল ইসলাম (৩৫), তার ছোটভাই মোস্তাকিন (৩৩) ও তাদের চাচা আসান উদ্দীনের ছেলে এমদাদুল হক (৫৩)।

 

অপরদিকে এক বছরের সাজাপ্রাপ্তরা হলে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোখছেদুলের বাবা মোজাহারুল ইসলাম (৬৮), তার মা নেছাবী বেগম (৬০), মোখছেদুলের স্ত্রী অবিতন (৩১), সাজাপ্রাপ্ত ছোটভাই মোস্তাকিনের স্ত্রী লিপি (৩০), অপর ছোটভাই মহসীন আলীর স্ত্রী নমনী (২৫)।যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে মোস্তাকিন ও এক বছরের সাজাপ্রাপ্ত লিপি এবং মোখছেদুলের স্ত্রী অবিতন পলাতক রয়েছে।

 

 

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০০৮ সালে ১৫ সেপ্টেম্বর নীলফামারীর সৈয়দপুর উপজেলার ডিকশো মোল্লাপাড়া গ্রামে চাচাতো ভাইরা চাচা আইউব আলীর ছেলে বদিউজ্জামানের সঙ্গে তুচ্ছ ঘটনায় হাতাহাতির ঘটনা ঘটে। এতে বদিউজ্জামান গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়োর পথে মারা যায়।

 

এ ঘটনায় নিহত বদিউজ্জামানের ছোটভাই সাইফুল ইসলাম বাদী হয়ে পরদিন ১৬ সেপ্টেম্বর আটজনকে আসামি করে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত ওই আদেশ দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা