,

এসএসসি পরীক্ষার্থী অপহৃত : লক্ষ্মীপুর

 

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার দুপুরে চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

Laxpur1456236128

 

এ ঘটনায় থানায় অপহৃতার ফুফাতো ভাই মো. রাকিব হোসেন বাদী হয়ে আক্তার হোসেন শান্তসহ ৬-৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে এখনো পর্যন্ত তাকে উদ্ধার কিংবা অপহরণকারী কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপহৃত ছাত্রী চন্দ্রগঞ্জ আমানী লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী দিচ্ছে। অপহরণের ঘটনায় প্রধান অভিযুক্ত যুবক শান্ত চন্দ্রগঞ্জের ভৈরব নগর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

 

 

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিয়া মুঠোফোনে জানান, অপহৃত ছাত্রীর ফুফাতো ভাই মো. রাকিব হোসেন বাদী হয়ে স্থানীয় আক্তার হোসেন শান্তকে প্রধান আসামি করে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা করেছেন। ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা