,

বিএনপি দ্বিতীয় দফায় প্রার্থীর জন্য সুপারিশ চেয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফার নির্বাচনের জন্য বুধবারের মধ্যে প্রার্থিতার সুপারিশ চেয়ে তৃণমূলে নির্দেশ পাঠিয়েছে বিএনপি। তবে এ ক্ষেত্রে দু’দিন সময় বাড়াতে পারে দলটি। যেসব জায়গা থেকে প্রার্থিতার জন্য আগে সুপারিশ আসবে সেগুলো আগেই চূড়ান্ত করা হবে।

BNP1456231633

বিএনপির সহ-প্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্স রাইজিংবিডিকে জানিয়েছেন, দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনের জন্য প্রার্থীর নাম চেয়ে সংশ্লিষ্ট এলাকার নেতাদের কাছে সুপারিশ চাওয়া হয়েছে।তিনি জানান, প্রার্থীর নাম, মোবাইল ফোন নম্বর, তার রাজনৈতিক পরিচয়, তাকে মনোনয়ন দেওয়ার স্বপক্ষে যুক্তি, ভোটার তালিকায় তার নাম ও ভোটার নম্বর সম্বলিত পৃষ্ঠার ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, তৃণমূল থেকে যে পাঁচজন মনোনয়ন দেবে- তাদের নাম এবং মোবাইল নম্বর দিতে হবে।

 

প্রিন্স আরো জানান, বুধবারের মধ্যে সুপারিশ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছানোর জন্য বলা হয়েছে। আগে যেগুলো দেওয়া হবে তা আগে চূড়ান্ত করা হবে।ইউনিয়ন পরিষদ নির্বাচনে জন্য বিএনপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেয়ারম্যান মনোনয়নের ক্ষেত্রে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই পাঁচজন যৌথভাবে প্রার্থীর নাম অনুমোদনের জন্য সুপারিশ করবেন।

 

আহ্বায়ক কমিটির ক্ষেত্রে উপজেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১ নং যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ক্ষেত্রে আহ্বায়ক, সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১ নং যুগ্ম আহ্বায়ক ও ২ নং যুগ্ম আহ্বায়ক অনুরূপ যৌথভাবে প্রার্থীর জন্য সুপারিশ করবেন।

 

আহ্বায়ক কমিটিতে যদি যুগ্ম আহ্বায়কের পদ না থাকে, সেক্ষেত্রে উপজেলা বিএনপির কমিটির ক্ষেত্রে আহ্বায়ক ও সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১ নং সদস্য এবং ইউনিয়ন বিএনপির কমিটির ক্ষেত্রে আহ্বায়ক, সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১নং সদস্য ও ২নং সদস্য অর্থাৎ মোট ০৫ (পাঁচ) জন অনুরূপ যৌথভাবে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদন করার জন্য সুপারিশ করবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা