,

তারেক রহমান ভিডিও বক্তব্য দেবেন বিএনপির কাউন্সিলে

 

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় বিএনপির জাতীয় কাউন্সিলে ভিডিও কনফারেন্সেরর মাধ্যমে লন্ডন থেকে বক্তব্য রাখবেন দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান।এই বক্তব্য ভিডিও রেকর্ড বা ইন্টারনেটের মাধ্যমে সরাসরিও সম্প্রচারিত হতে পারে।এ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেনি বিএনপি ও সংশ্লিষ্ট দায়িত্বশীলেরা।দলটির একাধিক সূত্রে এ তথ্য জানা গেলেও এ নিয়ে পরিচয় প্রকাশে রাজি হননি কেউই। পাশাপাশি বিএনপির দায়িত্বশীলরা বিষয়টির সম্ভাবনার কথা জানিয়েছেন।
এ ব্যাপারে বিএনপির কাউন্সিলের প্রকাশনা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বাংলা ট্রিবিউনকে বলেন,বিষয়টি এখনও নিশ্চিত হয় নাই।তবে সম্ভাবনা আছে।

 

Tarek-Tareq-Rahman-তারেক-রহমান

জানা গেছে,বিএনপির বিগত কাউন্সিলে তারেক রহমানের শুভেচ্ছা বার্তার একটি ভিডিও প্রচার করা হয়েছিল।৩-৪ মিনিটের ওই বার্তায় রাজনৈতিক কোনও বক্তব্য রাখেননি তারেক রহমান। এবার তার বক্তব্য দীর্ঘ হতে পারে বলে কয়েকটি সূত্র দাবি করেছে।১৪ ফেব্রুয়ারির মধ্যে তারেককে হাজিরের সমনবিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, বক্তব্য দিতে পারেন,গত কাউন্সিলেও শুভেচ্ছা বক্তব্য দিয়েছিলেন তিনি।
সূত্রের দাবি, তারেক রহমান এবারের কাউন্সিলে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন।আগামী দিনে বিএনপির সাংগঠনিক ও নির্বাচনের দাবিতে আন্দোলনের বিষয়ে প্রাথমিক অবস্থান ও করণীয় সম্পর্কে নিজের অবস্থান ব্যক্ত করবেন তিনি।
জানতে চাইলে বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন জানান, তারেক রহমান সাহেব এবার বক্তব্য দেওয়ার সম্ভাবনা আছে। তবে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারবো না
সূত্র জানায়, কাউন্সিলে সরাসরি বক্তব্য দিতে খানিকটা আশঙ্কা রয়েছে আয়োজকদের। এ কারণে আগে করা ভিডিও বক্তব্যই সম্প্রচার করা হবে কাউন্সিলে। ভারপ্রাপ্ত মহাসচিবের রিপোর্টের পর কাউন্সিলের দ্বিতীয় সেশনে এ ভাষণ প্রচার করা হতে পারে।
সূত্রের আরও দাবি, যেহেতু তারেক রহমানের বক্তব্য দেখাতে আইনত বাধা আছে, সেহেতু কাউন্সিলের প্রথম পর্বে না-ও দেখানো হতে পারে। দলের নেতাকর্মী ও কাউন্সিলরদের প্রতি আগামী দিনের সম্ভাব্য রাজনৈতিক নির্দেশনা এ ভিডিও বার্তায় থাকতে পারে।
বক্তব্য দেওয়ার সম্ভাবনার কথা স্বীকার করেন ছাত্রদলের ১ম সহ-সভাপতি এজমল হোসেন পাইলটও। তার দাবি, এখনও তিনি শুনেননি। তবে গত কাউন্সিলে দেওয়ায় এবারও দিতে পারেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা