,

আঙুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে : তারানা হালিম

 

নিজস্ব প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমবায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের আঙুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোযোগাগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, সিম নিবন্ধনের ক্ষেত্রে প্রদত্ত আঙুলের ছাপের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আঙুলের ছাপ মিলিয়ে শুধু ভেরিফাই করা হচ্ছে। মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

 

b966cd4cabba03512c3fade3b95be57f-
ডাক ও টেলিযোযোগাগ প্রতিমন্ত্রী বলেন, সিম রেজিস্ট্রেশনে জাতীয় পরিচয়পত্র জরুরি। যুক্তিসঙ্গত কারণে কারও জাতীয় পরিচয়পত্র না থাকলে, সে ক্ষেত্রে পার্সপোর্ট, জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে, তাকে অবশ্যই ৬ মাসের মধ্যে জাতীয় পরিচয়পত্র দিতে হবে।

 
শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে সব গ্রাহককে সিম/রিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অনিবন্ধিত সংযোগ যথাসময়ে পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে।
ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোযোগ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দুই হাজার ১৮৮টি ডাকঘরে পোস্টাল ক্যাশ কার্ড সার্ভিস চালু আছে। চলতি ২০১৬ সালের মধ্যে ৬ হাজার ৫০০টি ডাকঘরে এই সার্ভিস চালু হবে।

 

 

মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত দোয়েল ল্যাপটপ প্ল্যান্টে ৫৮ হাজার ৩৯৫টি ল্যাপটপ উৎপাদন বা সংযোজিত হয়েছে। এর মধ্যে বিক্রয় হয়েছে ৫৩ হাজার ৪১০টি এবং অবিক্রিত রয়েছে ৪ হজার ৯৮৫টি। বিক্রিত ল্যাপটপের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ২৩ হাজার ৩৩১টি, সেনাবাহিনীতে ২ হাজার ৭৯৯টি, পোস্ট অফিসে ১৩ হাজার ৪৮৫টি এবং এটুআইয়ে ৮০টি বিক্রয় করা হয়েছে। এ প্রকল্পে ১৮১ কোটি টাকা বিনিয়োগের বিপরীতে বিক্রয় হয়েছে ১৮৩ কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা