,

দুই শিক্ষককে অব্যাহতি : আখাউড়ায় পরীক্ষার হলে ছাত্রলীগের দাপট

images (20)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এস.এস.সি পরীক্ষার হলে প্রতিনিয়তই প্রবেশ করছে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ একাধিক নেতা। এ অবস্থায় অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। এদিকে পরীক্ষা কেন্দ্র থেকে দুই শিক্ষককে হল পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজিল শাহ তচ্ছনের ছোট ভাই আখাউড়ার নাছরীন নবী বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন। যে কারণে তানজিল শাহ্ প্রতিটি পরীক্ষাতেই ওই কেন্দ্রে গিয়ে হাজির হন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার তানজিল শাহ কেন্দ্র না আসার জন্য বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, ছাত্রলীগের কয়েক নেতা অবাধে রেলওয়ে স্কুল ও নাছরীন নবী স্কুলে প্রবেশ করছেন বলে পরীক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। ওই ছাত্র নেতারা প্রতিনিয়তই তাদের স্বজনদেরকে নকল সরবরাহ করছেন। এদিকে টেকনিকেল ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের পরীক্ষার হলে নকল পাওয়া যাওয়ায় রানীখারের সৈয়দ এমদাদুল বারী মাদ্রাসার তিন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। ওই প্রতিষ্ঠানে পরিদর্শকের দায়িত্বে থাকা মো. আরিফুর রহমান ও মাহফুজা আক্তার নামে দুই শিক্ষককে নিজ নিজ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

tangil20160223120131

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা