,

উসমান গনী এমফিল ডিগ্রী লাভ

USAMN GONIশেখ কামাল উদ্দিন॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসদরের আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক উসমান গনী ইসলামী বিশ^বিদ্যালয় কুষ্টিয়ার আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে এমফিল ডিগ্রী অর্জন করেছেন। বিশ^বিদ্যালয়ের ১০৬তম একাডেমিক কাউন্সিল ও ২২৯/ঙ তম সিন্ডিকেটে এই ডিগ্রী প্রদান করা হয়। তার অভিসন্দর্ভের শিরোনাম :AL-KHATABA : ITS CONTRIBUTION TO SPEARED  ISLAM IN THE AGE OF ABBASI. (খুৎবা সাহিত্য : আব্বাসী যুগে ইসলাম সম্প্রসারণে এর ভূমিকা)। গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ইসলামী বিশ^বিদ্যালয় কুষ্টিয়ার আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক প্রফেসর ড. ওবায়দুল ইসলাম। উসমান গনী ইতোপূর্বে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগ এবং ওই বিশ^বিদ্যালয়ের একই বিভাগ থেকে বিএ (অনার্স) ও এম এ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বানাইল গ্রামের আব্দুল কদ্দুস মাস্টার ও জাহানারা বেগমের ২য় পুত্র।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা