,

বর্ষবরণে শ্লীলতাহানি মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

1st boishakhনিজস্ব প্রতিবেদক : পহেলা বৈশাখে শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলা ফের তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দার এ আদেশ দেন।
আগামী ১৩ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে পিবিআই-কে।
এর আগে শাহবাগ থানার পুলিশ মামলার আসামিদের শনাক্ত না করতে পেরে চূড়ান্ত প্রতিবেদনে মামলাটি নিষ্পত্তির আবেদন জানায়। এর মাসখানেক পর এক আসামিকে গ্রেফতার করলে ২১ জানুয়ারি মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদনের প্রেক্ষিতে আদালত পুনরায় নতুন করে তদন্তের নির্দেশ দেয়।
২০১৫ সালের পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) এর সামনে এবং সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। ১৫ এপ্রিল শাহবাগ থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ যৌন হয়রানির ঘটনায় মামলাটি দায়ের করেন। সিসিটিভির ফুটেজ দেখে আটজনকে শনাক্ত করা হয় এবং ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণাও করা হয়।
কিন্তু আট মাস পর আসামিদের খুঁজে না পাওয়ায় মামলাটির দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়ে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। বলা হয়, আসামিদের খুঁজে পাওয়া যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাস গত মঙ্গলবার মামলাটি নিষ্পত্তির জন্য ঢাকা মুখ্য বিচারিক হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষবরণে যৌন হয়রানির ঘটনা গোপন ও প্রকাশ্য তদন্তে প্রমাণিত হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চিহ্নিত ৮ যৌন হয়রানিকারীকে গ্রেফতার করা যায়নি।
চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, ‘মামলার তদন্তে প্রমাণিত হয়েছে প্রচণ্ড ভিড়ের মধ্যে ৮-১০ জন দুষ্কৃতকারী কতিপয় নারীর শাড়ি ধরে টান দেয়। তদন্তে সাক্ষ্যপ্রমাণ ও ঘটনার পারিপার্শ্বিকতায় মামলার অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়।’
প্রতিবেদনে আরও উল্লেখ আছে, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করলে তাহারা মামলার বিস্তারিত বিষয় শুনে মামলাটি অহেতুক মুলতবি না রেখে দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা