,

যান্ত্রিক ক্রটির কারণে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ॥

17342ইসহাক সুমন, আশুগঞ্জ প্রতিনিধি॥ যান্ত্রিক ক্রটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১কোটি ৬৮ লক্ষ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। চলতি অর্থ বছরে কারখানার আড়াই লক্ষ মেটিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করে বিসিআইসি। তবে র্দীঘদিন কারখানা বন্ধ থাকায় উৎপাদন লক্ষমাত্রা নির্ধারন না হওয়ার আশংকা দেখা দিয়েছে।কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, আজ মঙ্গলবার সকালে কারখানার সিনগ্যাস কম্প্রেসারের বয়লারে পাইপে লিকেজের কারণে ক্রটি দেখা দিয়ে কারখানার উৎপাদন বন্ধ হয়েগেছে। উৎপাদন বন্ধের পর থেকেই স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দিয়েছে। তবে মেরামত শেষে কারখানা উৎপাদনে আসতে আরো এক সপ্তাহ সময় লাগবে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক জতিশ চন্দ্র রায় জানান, কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও কারখানায় পর্যাপ্ত পরিমানে সার মজুদ থাকায় সার সংকটের কোন সম্ভাবনা নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে