,

বাংলাদেশে সৌদি বিমান ছিনতাইয়ের আশঙ্কা: দূতাবাসের চিঠি

2712_12784378_1704297436478334_288663895_n_117706ইরানের রেভুলেশনারি গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশে সৌদি এয়ারলাইন্সের যে কোনো বিমান ছিনতাই বা এতে বোমা হামলা হতে পারে বলে আশঙ্কা করছে ঢাকাস্থ সৌদি দূতাবাস।গত ২৪ জানুয়ারি ঢাকাস্থ সৌদি দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা এক নোট ভারবালে এমন আশঙ্কার কথা জানিয়েছে।
এতে বলা হয়েছে, সৌদি এয়ারলাইন্সের যে কোনো ফ্লাইট ছিনতাই বা বোমা হামলা চালানোর পরিকল্পনা তত্ত্বাবধান করছে ইরানের রেভুলেশনারি গার্ড। ওই পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এতে বিমান ছিনতাইয়ের পরিকল্পনার কিছু চিত্র, কারা কারা এ কর্মকাণ্ড ঘটাতে পারে তাদের নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে, সৌদি দূতাবাসের নোট ভারবালের ভিত্তিতে ৩১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া বিভাগের সহকারী সচিব এবিএম সারওয়ার-ই-আলম সরকার স্বাক্ষরিত চিঠিতে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রী ও তাদের লাগেজের ওপর কার্যকর তল্লাশি প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।
জানা গেছে, গেল সপ্তাহের শেষ দিকে চিঠিটি হাতে পেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। দুয়েক দিনের মধ্যে এ চিঠির ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম নেয়া হতে পারে।

শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে