,

এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু

asia-cup2016-logo20160222064552টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৪ ফেব্রুয়ারি আসরের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ (সোমবার) থেকে। সিরিজের প্রতিটি ম্যাচের টিকিট পাওয়া দেয়া হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)। ‘মাইক্রোম্যাক্স টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০১৬’ এর সর্বনিম্ন ১৫০ টাকার টিকিটে এই টুর্নামেন্টের খেলা উপভোগ করতে পারবেন ক্রিকেটভক্তরা। টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০০ টাকা করে।আজ থেকে টিকিটছাড়া হলেও প্রতি ম্যাচের আগের দিন নির্ধারিত শাখা থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। ঢাকায় ইউসিবি ব্যাংকের মিরপুর শাখা থেকে সরাসরি টিকেট কিনতে পাবেন আগ্রহীরা। এছাড়া প্রগতি সরণী, সোনারগাঁও জনপদ, বিজয়নগর, বসুন্ধরা ও নয়াবাজার শাখায় ইউক্যাশের মাধ্যমে ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পর্দা উঠবে এশিয়া কাপের এগারোতম আসর। প্রথমবারের মত এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণে। মূল পর্বের আগে ১৯ ফেব্রুয়ারি থেকে নারায়গঞ্জের ফতুল্লায় শুরু হবে সহযোগী চার দেশ নিয়ে বাছাই পর্ব। তবে ২২ ফেরুয়ারি শেষ রাউন্ডের খেলা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ৩০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ১০০০ টাকা
শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড: ৫০০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ২৫০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ১৫০ টাকা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে