বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় যুদ্ধবিরতি ২৭ ফেব্রুয়ারি থেকে

 

নিজস্ব প্রতিবেদক : ৫ বছরের গৃহযুদ্ধে প্রায় ৫ লাখ মানুষের প্রাণহানির পর শেষ পর্যন্ত সিরিয়ায় একটি যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে দেশটিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগে এ যুদ্ধবিরতি শুরু হবে। দুই দেশের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

65a94a8468e2b1c24bb05baa7e7fb82e-Syria-Attack-02

 

সিরিয়ার সশস্ত্র পক্ষগুলোকে ২৬ ফেব্রুয়ারি মধ্যরাতের মধ্যেই যুদ্ধবিরতিতে তাদের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিরতিকালে তাদের ওপর মার্কিন ও রুশ বিমান হামলা বন্ধ থাকবে।বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার সংঘর্ষে যে যে পক্ষ ‍যুদ্ধবিরতি করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং শর্ত মেনে নিয়েছে তাদের ক্ষেত্রেই এ বিরতি প্রযোজ্য হবে। তবে ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট এর আওতায় থাকছে না।

 

 

২০১১ সালের ১৫ মার্চ গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এমন ধ্বংসযজ্ঞের সাক্ষী হচ্ছেন সিরিয়ার মানুষ।যুদ্ধবিরতির আওতায় না থাকা গোষ্ঠীগুলোর ওপর মার্কিন ও রুশ বাহিনীর বিমান হামলা অব্যাহত থাকবে। যুদ্ধবিরতির নানা শর্ত নিয়ে রাশিয়ার সঙ্গে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

 

এর আগে সিরিয়ায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর ব্যাপারে দফায় দফায় বিভক্ত হয়ে পড়ে বিশ্বশক্তিগুলো। বেসামরিক লোকজনের প্রাণহানি এড়ানোর লক্ষ্যে সিরিয়ায় একটি যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এ লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভা শহরে সিরীয় শান্তি আলোচনা শুরু হয়। তবে আলোচনা চলাকালে সিরিয়ার আলেপ্পোতে সরকারবিরোধীদের ওপর রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনীর উপর্যুপরি হামলার মুখে ওই আলোচনা ভেস্তে যায়।

 

 

গত ১২ ফেব্রুয়ারি এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর করার ব্যাপারে একমত হয় বিশ্বশক্তিগুলো। কিন্তু মতানৈক্যর কারণে শেষ পর্যন্ত সেটি আর কার্যকর হয়নি।নতুন যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেছেন, এটি কার্যকর হলে এবং মেনে চলা হলে তা কেবল সহিংসতাই কমাবে না বরং এতে করে অবরুদ্ধ এলাকাগুলোতে জরুরি মানবিক সাহায্য সরবরাহের পথও সুগম হবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান