,

বিসিবির নতুন চুক্তিতে মুস্তাফিজ

Mostafizurস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে (বিসিবি) আগেই জানানো হয়েছিল, ক্রিকেটারদের বেতন বাড়ছে। হ্যাঁ, আগের চেয়ে ক্রিকেটারদের বেতন বেড়েছে ২৫ শতাংশ। ‘এ প্লাস’ ক্যাটাগোরির ক্রিকেটাররা ২.৫ লাখ টাকা করে বেতন পাবেন। ‘এ’ ক্যাটাগোরিতে থাকা খেলোয়াড়দের বেতন ধরা হয়েছে ২ লাখ ১২ হাজার ৫০০ টাকা। ‘বি’ ক্যাটাগোরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ১ লাখ ৫০ হাজার, ‘সি’ ক্যাটাগোরিতে ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা ও ‘ডি’ ক্যাটাগোরিতে ৭৫ হাজার টাকা।

ইতোমধ্যে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৪ জন ক্রিকেটারের নাম নির্ধারিত হয়েছে। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তালিকাটি প্রকাশ করে বিসিবি। এদিন তালিকা পাঠালেও ক্যাটাগোরি নির্ধারণ করেনি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। চলতি বছরের জানুয়ারি থেকে বেতন পাবেন চুক্তিতে থাকা ক্রিকেটাররা। এই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে।

আগের তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে বাদ পড়েছেন রুবেল হোসেন, শফিউল ইসলাম ও এনামুল হক বিজয়। আর নতুন চুক্তিতে প্রথমবারের মতো স্থান পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তালিকায় ঠাঁই পেয়েছেন তারকা ক্রিকেটার সৌম্য সরকার ও সাব্বির রহমান রুম্মান।

বিসিবির নতুন চুক্তিতে থাকা ১৪ ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, আরাফাত সানি, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান, নাসির হোসেন, মুমিনুল হক ও তাইজুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা