,

ক্রীড়াঙ্গনেও দুর্নীতি দুর্নীতির ছোঁয়া লাগতে শুরু করেছে : টিআই

transparency-international-_4975নিজস্ব প্রতিবেদক : অন্য দেশের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও বানিজ্যিকিকরণ আর দুর্নীতির ছোঁয়া লাগতে শুরু করেছে বলে দাবি করেছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।

বিশ্বব্যাপী খেলাধুলার জগতে দুর্নীতি নিয়ে প্রকাশিতব্য এক রিপোর্টে বাংলাদেশের চিত্র ব্যাপকভাবে না আসলেও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখার-উজ-জামান বলছেন, ক্রীড়াঙ্গনে সারাবিশ্বে বছরে ১৪৫ বিলিয়ন ডলারের ব্যবসা হয়।

ফলে সেখানে রাজনৈতিক প্রভাব এত বিপুল ও অর্থের পরিমাণও এত বেশি যে যে দুর্নীতি এড়ানোটা প্রায় অসম্ভব।

জামান বলছেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিছু পর্যালোচনা আছে রিপোর্টে, যেখানে মূলত দেখা গেছে বিশেষ করে টি-টুয়েন্টি ফরম্যাট চালুর পর বানিজ্যিকিকরণ হয়েছে এই খেলার।

তিনি বলেছেন, একটা সময় বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতা হত। এখন বিভিন্ন ক্লাব এবং ফ্রাঞ্চাইজির সাথে প্রতিযোগিতা হয়। যেকারণে টিভি স্বত্বসহ নানা বিষয় চলে এসেছে, এর সাথে এসেছে অতিরিক্ত বিনিয়োগ এবং অতিরিক্ত মুনাফার প্রশ্ন। ফলে বিশ্বের অন্য যেকোন দেশের মত এই খেলাতেও চলে এসেছে বানিজ্যিকিকরন, সুশাসনের অভাব এবং দুর্নীতির ছোঁয়া।

তবে, বিশ্বের প্রথম জাতীয় ক্রিকেট দল হিসেবে বাংলাদেশ দল দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে প্রশংসা করেন জামান।

খেলাধুলায় দুর্নীতি নিয়ে আজ বিশ্বব্যাপী এক রিপোর্ট প্রকাশ করতে যাচ্ছে সংস্থাটি। এই রিপোর্টের একটি সংস্করণ আজ আনুষ্ঠানিকভাবে ঢাকাতেও প্রকাশ করা হবে।

সারাবিশ্বের ৬০ জন বিশেষজ্ঞ এবং ১৫০ জন পর্যালোচকের গবেষণার ভিত্তিতে এটি করা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা