,

মোদীর সামনে চিৎকার করায় ছাত্রকে চড়

modi-jugantor_4982আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে চেঁচিয়ে কথা বলায় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে চড় মেরেছেন বিজেপির এক নেতা। মঙ্গলবার ওই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন মোদী।

জানা গেছে, সমাবর্তনের বক্তব্য শেষে মঞ্চ থেকে নামছিলেন মোদী। তখন আশুতোষ সিংহ নামে ওই ছাত্র চেঁচিয়ে বলেন, মোদীজি, দয়া করে ছাত্রদের বক্তব্য শুনুন। আমাদের সমস্যার কথা শুনুন।

তার দাবি, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন আবার শুরু হোক। সঙ্গে সঙ্গে তাকে অনুষ্ঠানস্থল থেকে বার করে নিয়ে যান পুলিশকর্মীরা। সে সময় পুলিশের সামনেই তাকে চড় মারেন এক ব্যক্তি। তিনি বিজেপি’র কর্মী বলেই একাধিক সংবাদ ওয়েবসাইটের দাবি। জিজ্ঞাসাবাদের পর পুলিশ অবশ্য আশুতোষকে ছেড়ে দিয়েছে।

জিজ্ঞাসাবাদে আশুতোষ বলেন, আমি বিএ সেকেন্ড ইয়ার। আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ফিরিয়ে আনার ব্যাপারে কর্তৃপক্ষ দ্বিধাগ্রস্ত। সেটাই প্রধানমন্ত্রীকে জানাচ্ছিলাম। এমনকী, তিনি নিজেকে বিজেপি’র ছাত্র সংগঠন এবিভিপি’র সদস্য বলে দাবি করেন। ঘটনাচক্রে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি সি ত্রিপাঠী ছাত্রজীবনে এবিভিপি’র নেতা ছিলেন।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে দুই ছাত্র প্রাণ হারিয়েছিলেন। ওই ঘটনার পরেই তুলে দেওয়া হয় ছাত্র সংসদ। তার বদলে ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি পরিষদ গঠন করা হয়।

এদিকে আজ সকালে সীর গোবর্ধনপুরে সন্ত রবিদাসের মন্দিরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। মোদী যাবেন বলে কয়েকজন পুরোহিতকে মন্দিরে ঢুকতে দেয়া হয়নি এবং মন্দিরের বাইরে কয়েকটি দোকান খুলতে দেয়া হয়নি। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা স্লোগান দেন—‘গো ব্যাক মোদী’!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা