,

ভুলেও যে খাবারগুলো একসঙ্গে খাবেন না

003_103062_2স্বাস্থ্য ডেস্ক : রোজ সকালে নাস্তা সারেন কী দিয়ে? এক গ্লাস ফলের রস আর তার সঙ্গে একটা মাফিন! না কি দুধের সঙ্গে কর্নফ্লেক্স মিশিয়ে সুস্বাদু একটা ব্রেকফাস্ট বানান। স্বাস্থ্য সচেতন হওয়ায় আপনি হয়ত জাঙ্ক ফুড এড়িয়ে চলেন। কিন্তু জানেন কি জাঙ্ক ফুডের থেকেও হানিকারক হতে পারে আপনার খাবার? বিশেষজ্ঞরা এমন কিছু ফুড কম্বিনেশনের কথা জানিয়েছেন, যেগুলো একেবারেই এক সঙ্গে খেতে যাবেন না। জেনে নিন সেগুলো:

পেট ভর্তি খেয়েই ফল নয়
ফল সহজপাচ্য। খেতে খেতে বা খাওয়া মাত্রই ফল খাওয়া উচিত নয়। কারণ, খাবার পর যেকোনো খাবার খাদ্যনালিতে অনেক ক্ষণ থেকে যায়। কিন্তু ফলের গুণাগুন শোষিত হয়। ফলে অ্যাসিড থাকায় যা খাদ্যনালির ক্ষতি করতে পারে।

শর্করা জাতীয় খাবারের সঙ্গে মাংস
শর্করা জাতীয় খাবার (ভাত, রুটি, নুডলস ইত্যাদি)-এর সঙ্গে প্রাণীজ প্রোটিন মিশে নেগেটিভ প্রভাব ফেলে শরীরে। বিশেষজ্ঞদের মতে, উভয় প্রকার খাবার হজমের উৎসেচক একে অপরের সঙ্গে বিক্রিয়া করে। যার ফলে গ্যাস, পেট ফাঁপা, আমাশয় হতে পারে।

লেবুর আর সর্দি-কাশির ওষুধ
লেবু এই ওষুধের কার্যকারিতা নাশ করে। এমনকি এই দু’য়ের পার্শ্বপ্রতিক্রিয়ায় অনেকের মাথাব্যাথা, চোখে ভুল দেখা ও অনিদ্রা হতে পারে।

পিৎজার সঙ্গে টমেটো নয়
টমেটো অ্যাসিডিক। পিৎজা শর্করাজাতীয়। আর বিশেষজ্ঞদের মতে, এই দু’য়ের মেলবন্ধন নাকি ভীষণ ক্ষতিকর। শুধু পিৎজাই নয়, শর্করা জাতীয় যে কোনো খাবারের সঙ্গেই টমেটো খাওয়া উচিত নয়।

মিল্ক প্রোডাক্টের সঙ্গে ফল নয়
এই দুই খাবার ভুলেও কখনও এক সঙ্গে খাবেন না। কারণ, মিল্ক প্রোডাক্ট এমনিতেই অ্যালার্জিটিক। এর সঙ্গে ফল মিশলে তা নাকি আরও মারাত্মক আকার ধারণ করে।

ওয়াইন এবং পুডিং
অ্যালকোহল রক্তে ইনসুলিন ক্ষরণ বাড়িতে তোলে। অন্য দিকে পুডিংয়ে রয়েছে অত্যধিক পরিমাণে সুগার। ইনসুলিন সেই সুগারকে লিভারে ফ্যাট হিসাবে সঞ্চয় করে। যা ক্ষতিকর।

বার্গার আর পটেটো ফ্রাই
এই কম্বিনেশনটি কারও অচেনা নয়। বার্গার শরীরে ক্ষতিকারক চারকোল-জাতীয় উপাদান তৈরি করে। যার সঙ্গে আলুতে থাকা সুগার মিশে সাইটোকাইন তৈরি হয়। চিকিৎসকেরা জানাচ্ছেন, এজিং ত্বরান্বিত করতে সাইটোকাইনের জুড়ি মেলা ভার।

মাফিন আর ফলের রস
দুটোই হাই-সুগার। যা এক দিকে যেমন নিমেষের মধ্যে ব্লাড সুগার বাড়িয়ে তোলে, আবার খুব দ্রুত হজমও হয়ে যায়। পাশাপাশি কোনো প্রোটিন এবং ফাইবার থাকে না। স্ট্রেস বাড়াতে সহায়ক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে