বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফির জন্য শিরোপা জিততে চান রিয়াদ

2016_02_22_22_58_55_DhVadwggqJu0UXJnBdCwGickjO7WcT_originalস্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের বাছাই পর্ব সোমবার শেষ হয়েছে। বুধবার মিরপুর শেরোবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে শিরোপা লড়াই। সোমবার মিরপুর স্টেডিয়ামের ইনডোরে বাংলাদেশ দলের অনুশীলনের পর জাতীয় দলের মাহমুদউল্লাহ রিয়াদ জানান, এবার শিরোপার জন্যই প্রস্তুত হচ্ছেন।

বাংলাদেশের প্রথম ব্যক্তিত্ব হিসেবে জাতিসংঘের উন্নয়ন প্রকল্পের (ইউএনডিপি) যুব শুভেচ্ছাদূত হতে যাচ্ছে ওয়ানডে এবং টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির এমন একটি অর্জনে সতীর্থরাও খুশি। এমন অর্জনের দিনে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ অগ্রজ মাশরাফিকে দিলেন অমূল্য সম্মান। অধিনায়ক, সতীর্থ মাশরাফির জন্য ট্রফি জিততে চান তিনি।

সেটা বিশ্বকাপ বা এশিয়া কাপ জেতাই মোক্ষম হবে বলে জানিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের এই সিনিয়র ক্রিকেটার।সোমবার বাংলাদেশ দলের অনুশীলন শেষে এ প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘যদি আমরা উনাকে কোনো ট্রফি দিতে চাই, এশিয়া কাপ ও বিশ্বকাপের চেয়ে বড় কিছু হয় না। আমরা চেষ্টা করব সবাই মিলে। যেন এশিয়া কাপ ও বিশ্বকাপে উনার জন্য যেন খেলতে পারি।’

টি২০ বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ভালোভাবে সেরে নিতে এশিয়া কাপ বাংলাদেশের জন্য বড় এক মঞ্চ। তবে এই টুর্নামেন্টকে কেবল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন না মাহমুদউল্লাহ। শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন তারা বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘শুধু অনুশীলন অবশ্যই নয়। যখন ম্যাচ হবে, আমরা অবশ্যই লড়াই করব চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমাদের দলের জন্য শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। শুরুটা ভালো হলে আমরা সেখান থেকে
এগিয়ে যেতে পারব।’

পূর্ণ শক্তির ভারতকে সমীহ করছে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ নয় নিজেদের নিয়েই ভাবছে দলের সবাই বলে মনে করছেন মাহমুদুউল্লাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভারত খুব ভালো ক্রিকেট খেলছে। আমাদেরও খুব ভালো খেলতে হবে। আমরা শুধু আমাদেরটা নিয়েই ভাবছি। আমরা আত্মবিশ্বাস নিয়ে শুরু করলে বাকিটা আপনা-আপনি এসে যাবে। মোমেন্টাম সাথে নিয়ে যেতে পারলে ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করতে পারব।’

টি-২০তে অনেকটা অনভ্যস্ত বাংলাদেশ! এবার নড়বড়ে চেহারাটা বদলাতে চান টাইগাররা। বিশেষ করে টি-২০’র ব্যাটিংয়ে টাইগারদের স্ট্রাইক রেট অনেক পিছিয়ে। টুর্নামেন্টে সে ঘাটতি কাটিয়ে উঠাই বাংলাদেশের টার্গেট। মাহমুদউল্লাহ বলেন, ‘এটাই চ্যালেঞ্জ আমাদের। সবাই বলে টি-২০ ফরম্যাটে আমরা ভালো দল নই। এটাই আমাদের চ্যালেঞ্জ, নিজেদের প্রমাণ করতে হবে আমরা। স্ট্রাইক রেট আরো ভালো করতে হবে। আগ্রাসী ক্রিকেট খেললে নিজের খেলাও ভালো হবে, দলের জন্যও ভালো হবে।’ বাংলামেইল

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান