,

ঢাকায় আর কোন এমপ্লয়মেন্ট পাস দিবে না মালয়েশিয়া দূতাবাস

maloysia_notice_bg_867844067ঢাকার মালয়েশিয়ান দূতাবাস দেশটিতে কাজ করতে যাওয়ার অনুমতিপত্র (এমপ্লয়মেন্ট পাস) দেওয়া বন্ধ করে দিয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) থেকে এ কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে দূতাবাসের ভিসা প্রসেসিং সংক্রান্ত এজেন্ট প্রতিষ্ঠান ভিএলএন।
রোববার ভিএলএন এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়া বিদেশি শ্রমিক নেওয়া বন্ধ ঘোষণা করায় এখন থেকে আর কোনো এমপ্লয়মেন্ট পাস দেওয়া হবে না। ব্যুরো অব ম্যান পাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং থেকে ছাড়পত্র নিয়ে মালয়েশিয়ায় নির্দিষ্ট কোম্পানির জন্য এমপ্লয়মেন্ট পাসের আবেদন করতে পারতেন প্রার্থীরা।
ভিএলএন-এর বিজ্ঞপ্তিতে এখন থেকে এমপ্লয়মেন্ট পাসের বদলে ভিডিআরের আবেদন করা যাবে। এ আবেদনের অধীনে রয়েছে সোশ্যাল ভিজিট পাস (ট্যুরিস্ট ভিসা), ডিপেন্ডেন্ট পাস ও স্টুডেন্ট পাস।
গত ১৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী জাহিদ হামিদি দেশটিতে বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধের সিদ্ধান্তের কথা জানান। এর আগে ১৮ ফেব্রুয়ারি ঢাকায় প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী রিচার্ড রায়ট বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
২০ ফেব্রুয়ারি রিচার্ড জানান, ঢাকায় করা চুক্তি জাহিদের ঘোষণার বাইরে। এর একদিন পর ২১ ফেব্রুয়ারি ঢাকায় দেশটির দূতাবাস থেকে এমপ্লয়মেন্ট পাসের জন্য আবেদন না করার জন্য বলা হলো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা