,

১ সেকেন্ডে দূর করুন দাতের হলুদ ছোপ

 
স্বাস্থ্য ডেস্ক : অনেকেই দাঁতের ওপরের হলদেটে ভাব নিয়ে সমস্যায় পড়েন। নিয়মিত দাঁত পরিষ্কার ও ব্রাশ করার পরও দাঁতের হলদেটে ভাব দূর হয় না অনেকের। অনেকেই এই নিয়ে হীনমন্যতায় ভুগে থাকেন। মাঝে মাঝে ডাক্তারের কাছে গিয়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া গেলেও তা অনেক সময়সাপেক্ষ ব্যাপার যা সব সময় করা হয়ে ওঠে না। এছাড়া ধরুন আগামীকালই রয়েছে আপনার গুরুত্বপূর্ণ মিটিং অথবা চাকরির ইন্টারভিউ। তখন কি করবেন আপনি? শত চেষ্টা করেও যখন এই হলদেটে ভাব দূর করতে পারছেন না তখন আপনার সমস্যার সমাধান করবে ঘরোয়া কিছু উপকরন। আসুন দেখে নিন দাঁতের হলদেটে ভাব দ্রুত দূর করার কিছু সাধারণ টিপস

Teeth1

লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। এতে জল মিশিয়ে পেস্টের মত তৈরি করে ফেলুন। দাঁত ব্রাশ করার পর এই পেস্ট দিয়ে দাঁত ম্যাসাজ করুন। দাঁতের হলদেটে ভাব দূর হবে।
একটি লেবু চিপে নিন। তাতে সমপরিমাণ জল মেশান। এবার এই জল দিয়ে দাঁত ব্রাশ করার পর কুলকুচা করে নিন। দাঁতের হলদেটে ভাব কেটে যাবে।

 
বেকিং সোডার সাথে পরিমিত পরিমাণে লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। দাঁত ব্রাশ করার পর এই ব্রাশে এই পেস্ট নিয়ে দাঁত ঘষুন। জল দিয়ে ধুয়ে ফেলুন। দাঁতের হলদেটে ভাব দূর হবে।
এছাড়াও তাৎক্ষণিকভাবে দাঁতের হলদেটে ভাব দূর করতে চাইলে একটি আপেল খেয়ে নিন। দেখবেন দাঁতের হলদেটে ভাব কমে গেছে অনেকাংশে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা