,

প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

 
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সোহেল রানা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।সোমবার ভোরে বগুড়া মোহাম্মদ আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

81af4ad7a78ff4cc66a69334cb2d0e95-Sirajgonj-murder-photo-1
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা জানান, রবিবার সকালে কল্যানী পশ্চিমপাড়া গ্রামের প্রতিবেশী বাবলু শেখের গরু সোহেল রানাদের লাউ গাছের পাতা খায়। এ বিষয়ে সোহেল ও তার স্বজনরা বাবুলকে অভিযোগ দিতে গেলে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় বাবুল, তার বোন জামাই আবু সাঈদ, ছেলে সেলিম, সেতু ও সাজুসহ ১৫ থেকে ২০ জন মিলে সোহেল ও তার স্ত্রী আখিঁ বেগম, ফুফু তাসলিমা বেগম ও চাচাতো ভাই রাজিবকে মারধর করে। এছাড়া, ফুফু তাসলিমার ঘরবাড়ি ভাঙচুর ও লুঠপাট করা হয়।

 

 

রাতেই সদর থানায় সোহেলের চাচা মোকাদ্দেস আলী বাদী হয়ে বাবলু, সাঈদ, সাজু, সেলিম ও সেতুসহ ১০ থেকে ১২ জনের মামলা দায়ের করেন।এসআই গোলাম মোস্তফা আরও জানান, স্থানীয়রা সোহেলসহ তার স্বজনদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করে। সোহেলের শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলে বগুড়ার মোহাম্মদ আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যায়। এতে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে সেলিমসহ বেশ ক’জনের বাড়ি ভাংচুরসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে ওসি অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।সকাল ১১টায় এ রির্পোট লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা