,

যাত্রীবাহী চলন্ত বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ ১৬ জন

 
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় যাত্রীবাহী চলন্ত একটি বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

 

ca8a498cb93566ffdd5cc2f0fba4224e-Manikganj-Bus-Picture
অগ্নিদগ্ধরা হলেন- মানিকগঞ্জের শিবালয় উপজেলার মো. নজুমুদ্দিন (৭০), শাহিদা বেগম (৫০), মৌসুমী আক্তার (১৮), সীমা আক্তার (২৬), সিংগাইর উপজেলার হাজেরা বেগম (৫০) ও রাবেয়া বেগম (৪৫), ঘিওর উপজেলার মিনু আক্তার (৩৫), কুষ্টিয়া জেলার সামছুদ্দিন (৬০), রুশি বেগম (৪০), হাজেরা বেগম (৩৫), রাইসা আক্তার (২৫) ও নাসিমা বেগম (৫০), বাগেরহাট জেলার ফারুক হোসেন (১৯), ঢাকার সাভারের মো. শাহিন (১৮) এবং ফরিদপুরের সুমি আক্তার (৩৫)ও রাশিদা বেগম (৪৫)।
তাদেরকে মানিকগঞ্জ সদর ও মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

 
পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে ঢাকার গাবতলি থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী নবীনবরণ পরিবহনের একটি বাস (যশোর-ব-৫৪১) মানিকগঞ্জের তরা এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, অগ্নিদগ্ধদের মধ্যে নজুমুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে। দুপুরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শাহাদৎ হোসেন জানান, বিস্ফোরিত বাসটি পুরাতন। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে বাসটিতে আগুন ধরে যায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এতে পুরো বাসটি আগুনে পুড়ে যায়।
এদিকে ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ১০জনকে মানিকগঞ্জ সদর হাসপাতাল এবং ছয়জনকে স্থানীয় মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা