,

বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

Pic-02বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৬ উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ৮টায় টি.এ রোডস্থ মওলা ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আফজলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, সহ-সভাপতি সৈয়দ এনামুল হক এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি খান, সাংগঠনিক সম্পাদক শ্রী অসীম রায় গিরি, দপ্তর সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ ফয়সল বারী অনিক, পরিবেশ ও বন সম্পাদক মোঃ আবদুল আজিজ মেম্বার, সহ-সম্পাদক সুমন দাস, সংগঠনের পৌর কমিটির সভাপতি উসমান গণি, সাংগঠনিক সম্পাদক বাবুল ঠিকাদার প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের শহীদ দিবস আজ দেশের গন্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরনা যোগাচ্ছে। বক্তারা বলেন, একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় গ্রহণ করতে হবে। বক্তারা আরো বলেন, পৃথিবীতে ৬ হাজার ৭শ’ ভাষা আছে এবং ২২৮টি জাতিরাস্ট্র রয়েছে। বাংলা ভাষা- চীনের মান্দারিন, স্পেনিস এবং ইংরেজীর পর বিশ্বের ৪র্থ বৃহত্তম ভাষার মর্যাদা লাভ করেছে। আন্তর্জাতিক স্বীকৃতি বাঙালী জাতিস্বত্ত্বার এক অনন্য ও অসাধারণ অর্জন। সভা শেষে সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক পীরজাদা সৈয়দ নুরে আজমের পরিচালনায় সকল ভাষা শহীদের বিদেহী আত্মার মাহফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা