,

বিচারপতি শামসুদ্দিনের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট

photo-1456134758নিজস্ব প্রতিবেদক : আদালত সম্পর্কে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের মানহানিকর বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলীর পক্ষে ব্যারিস্টার এহসানুর রহমান এ রিট আবেদনটি করেন।

রিট আবেদনে বিবাদী করা হয়েছে তথ্য সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে।

জুলফিকার আলী সাংবাদিকদের বলেন, ‘অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর দেওয়া বক্তব্য দেশের বিচারাঙ্গনকে প্রশ্নবিদ্ধ করছে। এ ছাড়া বিচারাঙ্গনের প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে। তাই তাঁর বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা চেয়ে রিট দায়ের করেছি।’ গামীকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে।

আইনজীবী আরো জানান, অবসরপ্রাপ্ত এ বিচারপতি ‍কিছুদিন ধরে বিচার বিভাগ, উচ্চ আদালত ও প্রধান বিচারপতি সম্পর্কে বিভিন্ন মন্তব্য করছেন। এ বক্তব্যগুলো সংবাদ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে। যাতে দেখা যায়, এ বক্তব্যগুলো মানহানি ও আদালত অবমাননাকর। সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী তাঁর বক্তব্য দেওয়ার স্বাধীনতা আছে। কিন্তু সেখানে কিছু বাধা-নিষেধও আছে। যেটা তিনি মানছেন না।

এ ছাড়া জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ অনুসারে গণমাধ্যমে সংবাদ প্রকাশেও কিছু বাধা-নিষেধ রয়েছে। এ কারণে পত্রিকায় প্রকাশিত কয়েকটি প্রতিবেদন যুক্ত করে রিটটি দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে