,

খাদ্য তালিকায় বাদ যাচ্ছে না কুমিরও!

strange-story-139ডেস্ক রিপোর্ট : মানুষের খাদ্য তালিকায় যে পৃথিবীর সব প্রাণীই প্রায় রয়েছে, তারই প্রমাণ বোধ হয় এই খবরটি। মনুষ্যজাতির খাদ্য বলে সেই অর্থে নির্দিষ্ট কিছু নেই। সর্বভুক। বাদ যায় না কুমিরও। হ্যাঁ, ভারতের কাছেই এমন একটি দেশ আছে, যেখানে একটি জনজাতির যে কোনও আনন্দ অনুষ্ঠানে কুমিরের মাংস মাস্ট। বিশেষ করে মাথাটা। কুমির না করলেই নিমন্ত্রিতদের মুখ ভার হয়ে যায়। প্লেট হাতে প্রথমেই তাঁরা খোঁজেন আস্ত কুমিরটাকে কোথায় রাখা রয়েছে। ব্যস, হামলে পড়!

দেশটির নাম ইন্দোনেশিয়া। সে দেশে পারনিকাহান সম্প্রদায়ের সবচেয়ে প্রিয় খাবার কুমির। চামড়া ছাড়িয়ে গোটা কুমিরটিকে মশলা মাখিয়ে ভাবে সেদ্ধ করে রেখে দেওয়া হয়। আমন্ত্রিতরা ইচ্ছে মতো মাংস কেটে প্লেটে নিয়ে নেন। বিপুল চাহিদার জন্য ইন্দোনেশিয়ায় একটি অংশে প্রচুর কুমির চাষ করা হয়। কোনও অনুষ্ঠান হলে চড়া দামে সেই কুমির বিক্রি হয়। কুমিরটিকে মেরে দিয়ে চামড়াটি ছাড়িয়ে নেওয়া হয়। চামড়াটিও বহুমূল্য।

এরপর আস্ত কুমিরটিকে ভাপে সিদ্ধ করা হয়। কিন্তু এমন ভাবে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়, যাতে কোনও ভাবেই কুমিরটির দেহের মূল কাঠামো নষ্ট না হয়। এরপর শুকনো লঙ্কা, তেল, লেটুস শাক ইত্যাদি দিয়ে পরিবেশন করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে