,

এপ্রিলে প্রীতির বিয়ে

s6881-বিনোদন ডেস্ক : চলতি মাসে বিয়ের কথা থাকলেও, আপাতত ছাদনা তলায় যাওয়া হচ্ছে না বলিউডের ৪২ বছর বয়সী সুহাসিনী অভিনেত্রী প্রীতি জিনতার। প্রীতির ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বিয়ে মাস খানেক পিছিয়ে আগামী এপ্রিল মাসের যেকোন দিন অনুষ্ঠিত হবে। তবে পাত্র এবং বিয়ের স্থান অপরিবর্তনীয়।

এর আগে প্রীতি টুইটারে লিখেছিলেন, ‘জানুয়ারিতে বিয়ে করছি না। অন্তত এক বছর এ নিয়ে কোনো আলোচনা শুনতে চাই না…, প্লিজ।’সে সময় সম্ভবত বিরক্ত হয়েই এই টুইট করেছিলেন প্রীতি।

এ ছাড়া বলিউডের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, প্রীতি নিজেই নাকি তাঁর বন্ধুদের ফোন করে বিয়ের বিষয়টি জানিয়েছিলেন। ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি ছিল বিয়ের তারিখ।

সেই তারিখ বদলে এখন হয়েছে এপ্রিল। যদিও নির্দিষ্ট দিনক্ষণের কথা এখন পর্যন্ত কেউই জানাতে পারেনি। কিন্তু বিয়ের অনুষ্ঠানটি সেই আগের নির্ধারিত জায়গাতেই হচ্ছে। অর্থাৎ মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলেসে। আর পাত্র মার্কিন চাকুরে জিন গুডএনাফ।

সেখানে গির্জায় একেবারে ঘরোয়া আয়োজনে হবে আনুষ্ঠানিকতা। অবশ্য একটি সূত্র জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠানটির পর মুম্বাইয়ে প্রীতি-জিনের বিয়ের অনুষ্ঠান হবে।

সূত্রটি জানিয়েছে, গির্জায় যে অনুষ্ঠানটা হবে, সেটি আয়োজিত হবে খুব ঘনিষ্ঠজনদের নিয়েই। প্রীতি আর জিনের পরিবারের সদস্যরা ছাড়া বড়জোর দুই-চারজন ঘনিষ্ঠ বন্ধু সেখানে থাকবেন। তবে প্রীতির বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান হবে মুম্বাইতেই। রাজপুত ঐতিহ্যের রীতি-রেওয়াজ মেনেই।

প্রসঙ্গত, নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর যুবরাজ সিংয়ের সঙ্গেও প্রীতির সম্পর্কের গুজব রটেছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে