,

কোপার গ্রুপ পর্বে মুখোমুখি আর্জেন্টিনা-চিলি

copa-america-1620160222060902স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। ইতিহাসের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্টগুলোরও একটি। ১৯১৬ সালে যাত্রা শুরু হয়েছিল। এ বছর ১০০ বছর পূর্তি। এ কারণেই গত বছরই চিলিতে কোপা হয়ে গেলেও চার বছরের সাধারণ বিরতির বদলে এক বছরের মধ্যেই কোপার ৪৫তম বিশেষ এই আসরটি বস্তে যাচ্ছে আগামী জুনে যুক্তরাষ্ট্রে। শতবর্ষ বিশেষ কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হয়েছে সোমবার। আর ড্রতে একই গ্রুপে পড়েছে গত বারের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও চিলি। তাদের সঙ্গে আছে পানামা ও বলিভিয়া।

আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলই পেয়েছে সহজ গ্রুপ। ব্রাজিল পড়েছে ‘বি’ গ্রুপে। সঙ্গে আছে ইকুয়েডর, হাইতি ও পেরু।  প্রত্যেক গ্রুপ থেকে সেরা দুটি দল শেষ আটে যাবে। বলতে গেলে দুই দলেরই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত।

সেদিক দিয়ে ‘এ’ গ্রুপটা হয়েছে সবচেয়ে কঠিন। যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, কোস্টারিকা, প্যারাগুয়ে চারটি ভালো দলই পড়েছে এক গ্রুপে! আর ‘সি’ গ্রুপটাও বেশ কঠিন। মেক্সিকো, উরুগুয়ে, জ্যামাইকা আর ভেনেজুয়েলা।

আগামী ৩ থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রে বসবে এবারের আসর। ১২ দলের বদলে অংশ নিচ্ছে ১৬টি। কনবেমল অঞ্চলের ১০টি দলের সঙ্গে অংশ নেবে কনক্যাকাফের (উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল) ছয়টি দল।

copa-america

কোপা আমেরিকার গ্রুপিং:
গ্রুপ এ: যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, কোস্টারিকা ও প্যারাগুয়ে।
গ্রুপ বি: ব্রাজিল, ইকুয়েডর, হাইতি ও পেরু।
গ্রুপ সি: মেক্সিকো, উরুগুয়ে, জ্যামাইকা ও ভেনিজুয়েলা।
গ্রুপ ডি: আর্জেন্টিনা, চিলি, পানামা ও বলিভিয়া।

আর্জেন্টিনার খেলার সূচি:
৬ জুন: আর্জেন্টিনা-চিলি
১০ জুন: আর্জেন্টিনা-পানামা
১৪ জুন: আর্জেন্টিনা-বলিভিয়া

ব্রাজিলের খেলার সূচি:
৪ জুন: ব্রাজিল-ইকুয়েডর
৮ জুন: ব্রাজিল-হাইতি
১২ জুন: ব্রাজিল-পেরু

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা