বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

 বিটিসিএল হাঁটছে পুরোনো পথেই

 

নিজস্ব প্রতিবেদক : ২০০৮ সালে দেশকে একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে রূপান্তরের প্রতিশ্রুতি দেয় আওয়ামী লীগ এবং সরকার গঠনের পর সে লক্ষ্যে কাজও করে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি খাতের বিভিন্ন দিকের সমৃদ্ধিও ঘটছে উত্তরোত্তর। সরকারের অন্যতম একটি বড় খাত বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। দেশ যখন ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের পথে, ঠিক তখন এ প্রতিষ্ঠান চলছে অনেকটা এনালগ পদ্ধতিতে। ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের প্রতিশ্রুতির দীর্ঘ সাত বছর অতিক্রম করলেও এ সেক্টরের তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।

 

BTCL1456113664

হেড অফিসে গিয়ে দেখা গেছে, পুরনো কর্মকর্তা-কর্মচারীদের অধিকাংশই এখনো কম্পিউটার চালাতে পারেন না। হাতে লিখে কিংবা আগের যুগের টাইপিং মেশিন দিয়েই কাজ চালান তারা।বিটিসিএলের যে সকল কার্যক্রম পরিচালনায় প্রতিনিয়তই সমস্যায় পরতে হয় তার অন্যতম একটি হচ্ছে বিল পরিশোধ পদ্ধতি। যেখানে বিভিন্ন সেক্টরে বিল পরিশোধের জন্য অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে, সেখানে বিটিসিএল রয়েছে অনেক পিছিয়ে। এর আগে আউটসোর্সিংয়ের কর্মীদের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থা করা হলেও গত বছর থেকে তা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়।

 

বিল আদায়ের দায়িত্ব দেওয়া হয় বিটিসিএলের নিজস্ব কর্মকর্তাদের হাতে। কিন্তু তাদের হাতে দায়িত্ব দেওয়ার পর থেকে নানা অভিযোগ ওঠে আসে গ্রাহকদের কাছ থেকে। এক মাসের বিল অন্য মাসে। আবার কোনো কোনো বিল ৫-৬ মাস অতিক্রম করলেও কোনো বিল আদায়কারী কর্মকর্তাদের হদিস মিলে না। যদি বিল অনাদায় দেকে অফিশিয়াললি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে নানা সমস্যায় পড়তে হবে। এ নিয়ে শঙ্কা কাজ করে গ্রাহকদের মাঝে।

 

 

এ ছাড়া বিল আদায়ের এ বিলম্ব প্রথার কারণে রাজস্বের মোটা অঙ্কের ক্ষতির কথা অকপটে স্বীকার করে বিটিসিএলের চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, ‘আমরা পুরনো পদ্ধতিতেই বিল আদায় করব। পুনরায় আউটসোর্সিং কর্মীদের নিয়োগ দেওয়া হবে। চলমান পদ্ধতিতে অনেক সংকট হয় পাশাপাশি রাজস্ব ক্ষতি তো হচ্ছেই। খুব শিগগিরই এ সঙ্কট কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। আশা করি দু’এক মাসের মধ্যে এ সঙ্কট অনেকটা কেটে যাবে।’

 

দক্ষিণ রায়েরবাগের গ্রাহক শফিকুল ইসলাম জানান, আগে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিল প্রেরণ করা হতো। কিন্তু এখন সেটিও করা হয় না। এখন বিটিসিএলের নিজস্ব কর্মকর্তারা বিলের কাগজ নিয়ে আসার কথা থাকলেও অনেক দিন যাবৎ তাদের এ জাতীয় কাজে খুব একটা তৎপরতা দেখা যায় না।

 

 

তিনি বলেন, ‘গত বছরের জুলাই মাসের বিল পরিশোধ করেছি এ বছরের ফেব্রুয়ারি মাসে। তাদের বিল পরিশোধের লোক না আসার কারণ জানতে একাধিকবার তাদের ওয়েবসাইটে দেওয়া নম্বরে কল দিলেও তেমন কোনো সাড়া পাওয়া যায় না। মাঝে মাঝে বলে এটি আমাদের কাজ নয়। অফিসে যোগাযোগ করেন। লাইন সমস্যা হলে আমরা দেখব।’

 

 

রায়েরবাগ এলাকার আরেক গ্রাহক আবুল হাশেম জানান, ওয়েবসাইটে বিল প্রিন্টের মতো ডিজিটাল সেবা চালু করলেও বিটিসিএলে এ পদ্ধতিটি এখনো নেই। তাদের জাঁকজমকপূর্ণ ওয়েবসাইটে টেলিফোন বা ইন্টারনেট বিল প্রিন্টের অপশন থাকলেও নিয়মিত বিল পাওয়া যায় না। লগ ইন করতেও ঝামেলা হয়। প্রায়ই সার্ভার ডাউন থাকতে দেখা যায়। তা ছাড়া উন্নত দেশের মতো এখানে অনলাইনে এখনো বিল পরিশোধের ব্যবস্থা চালু নেই।

 

শফিকুল ইসলাম বলেন, ‘বিল পরিশোধের ক্ষেত্রে যদি বিলম্ব হয় এবং কোনো কারণে যদি আমাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তাহলে এর দায়ভার কে নেবে। সরকারের উচিত বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া।’

আরেক গ্রাহক অভিযোগ করে বলেন, ‘তাদের ওয়েবসাইটটি দেখতে সুন্দর। কিন্তু এর কোনো আপডেট আমরা জানতে পারি না। অনেক সময় সাইটটি ওপেন হয় না। ওপেন হলেও নির্দিষ্ট অপশনে ক্লিক করলে কিছুই জানা যায় না।’

 

 

গ্রাহকদের নানা অভিযোগের ভিত্তিতে এবং তাদের শঙ্কা দূর করতে নিয়মিত বিল আদায়ে পুরনো পথেই ফিরে যাচ্ছে বিটিসিএল। নিজস্ব কর্মকর্তাদের বাদ দিয়ে আউটসোর্সিং পথা চালু করবে বিটিসিএল। একই সঙ্গে যারা নিয়মিত বিল পরিশোধ করবে চলতি বছর থেকে তাদের জন্য সনদের ব্যবস্থাও করা হবে বলে জানান বিটিসিএলের চেয়ারম্যান ড. ফয়জুর রহমান চৌধুরী।

এ বিষয়ে জানতে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা এ কেন্দ্রীক অনেক অভিযোগ পেয়েছি। তার ভিত্তিতে খোঁজ নিয়ে দেখা গেছে, আমাদের কিছু কর্মকর্তার কাজের গাফিলতির কারণে বিল সময়মতো আদায় হচ্ছে না। যার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে।’

 

 

তিনি বলেন, ‘আমরা আগের মতো করে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থা করব। যার মাধ্যমে বিল আদায়ে তেমন ঝামেলা হবে না।’

বিটিসিএল চেয়ারম্যান ফয়জুর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমরা দীর্ঘদিনের পর্যবেক্ষণে বুঝতে পেরেছি নিজস্ব কর্মকর্তাদের দিয়ে বিল আদায়ে কিছু সমস্যা হচ্ছে। তাই আমরা আউটসোর্সিংয়ের কর্মী নিয়োগ দেব। আশা করি এর মাধ্যমে এ সংকট অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হবে।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান