,

রাজধানীতে ডিবির ভুয়া ৮ সদস্য গ্রেফতার

arrest20160222044131রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জন ভুয়া ডিবি পুলিশের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিবি’র জ্যাকেট, পুলিশ মনোগ্রাম, হ্যান্ডকাপ, ওয়াকিটিকি, টয় পিস্তল ও মাইক্রোবাস জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হাসান সরকার। তিনি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানাতে পারেন নি তিনি।
আজ (সোমবার) সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়াজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা