,

ওমরাহ ভিসা চালু, এ বছর যাবে ৫৫ হাজার বাংলাদেশি

khaba_kaba-normal-400x283ওমরাহ ভিসায় এ বছর ৫৫ হাজার বাংলাদেশি সৌদি আরব যাবেন। বাংলাদেশকে কালো তালিকাভুক্ত করে প্রায় এক বছর বন্ধ রাখার পর ওমরাহ ভিসার দুয়ার সৌদি সরকার খুলে দেয়। এ ঘোষণার পর গত শনিবারই একদল ওমরাহ হজযাত্রী নিয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট ঢাকা ছাড়েন।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহারের নেতৃত্বে সংগঠনের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল গত ৮ ফেব্র“য়ারি সৌদি আরব যান। সেখানে আদমপাচার বন্ধে বাংলাদেশ সরকারের কঠোরতা ও এজেন্সিগুলোর নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরার পর বাংলাদেশের ‘কান্ট্রি লগ’ খুলে দেয় সৌদি আরব সরকার।
জানা যায়, বাংলাদেশি হজ এজেন্সিরা জেদ্দাস্থ তাদের চুক্তিভিত্তিক এজেন্সিগুলোর কাছে মুফা বা ছাড়পত্র চেয়ে পাঠালে তারা চাহিদা-মাফিক মুফা ঢাকাস্থ সৌদি দূতাবাসে প্রেরণ করে। এরপর বাংলাদেশি এজেন্সিগুলো ভিসা প্রার্থীর পাসপোর্ট জমা দেন সৌদি দূতাবাসে। মুফা দেখে ভিসা ইস্যু করে সৌদি দূতাবাস। সূত্র মতে, ওমরাহ ভিসায় আদম পাচার এবং সৌদি আরব গিয়ে কয়েক হাজার বাংলাদেশির ফেরত না আসার কারণে সৌদি সরকার বাংলাদেশকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করে গত বছরের মার্চ থেকে ভিসা প্রদান বন্ধ করে দেয়।
সৌদি কর্তৃপক্ষ এই আদমপাচারে জড়িত বাংলাদেশি হজ এজেন্সিগুলোর তালিকা তুলে দেয় বাংলাদেশ সরকারের হাতে। বাংলাদেশ সরকার অভিযোগের প্রমাণ সাপেক্ষে ১০৪টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৬৯টির লাইসেন্স বাতিল ও অনেককে আর্থিক জরিমানা করে। কয়েকটি এজেন্সি নিয়ে তদন্ত এখনও চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা