,

সিরিয়ায় জোড়া গাড়িবোমা হামলায় নিহত ১৪০

bomb-400x250আন্তর্জাতিক : সিরিয়ার হোমস ও দামেস্ক শহরে চারটি গাড়িবোমা হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা।‘দ্য সিরিয়ান আবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।শহরের কেন্দ্রস্থলের জাহরা এলাকায় রোববারের এ হামলায় আরও অন্তত ২০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।সিরিয়ায় পাঁচ বছরের গৃহযুদ্ধে বড় ধরনের এই প্রাণঘাতী হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন দামেস্কে নিহতেরসংখ্যা ৮৩ বলে জানিয়েছে। অপরদিকে হোমসে নিহতের সংখ্যা ৫৭ জন।টিভি ফুটেজে দেখা যায়, বোমা হামলার স্থলে ধ্বংসস্তুপের মধ্যে ছিন্ন-বিচ্ছিন্ন মৃতদেহ পড়ে আছে; পুড়ে যাওয়া গাড়ি ও কালো ধোঁয়ার কু-লিও দেখা গেছে।ইসলামিক স্টেটের সমর্থক একটি বার্তা সংস্থা দুই গাড়িবোমা হামলার দায় স্বীকার করেছে।গত মাসে এই শহরেই আরেকটি বোমা হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়। সরকারি বাহিনী উত্তরের আলেপ্পো শহরেরআইএস নিয়ন্ত্রিত কিছু এলাকা পুনর্দখল করার পর ওই হামলা হয়।
রোববারের হামলাটিও হল সরকারি বাহিনী আইএস এর বিরুদ্ধে লড়াইয়ের অগ্রগতি অর্জনের একদিন পরই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা