,

ঢাকা পৌঁছেছে শ্রীলঙ্কা দল

srilonka-malinga20160221154713স্পোর্টস ডেস্ক : আগামী ২৪ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের মূল পর্বের আসর। আর এ আসরে অংশ নিতে প্রথম দল হিসেবে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। রোববার দুপুর পৌনে দুইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় লঙ্কানরা।

রোববার রাত ৮টা ৪০ মিনিটে ঢাকায় পা রেখেছে ভারত ক্রিকেট দল। আর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যস্ত থাকায় পাকিস্তানি খেলোয়াড়রা কিছুটা দেরি করেই ঢাকায় আসছে। বুধবার সকালে ঢাকায় নামার কথা রয়েছে তাদের।

এবারই প্রথম এশিয়া কাপের আসর টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগের ১২টি আসরই ওয়ানডে সংস্করণে অনুষ্ঠিত হয়েছিল। আর এবারই প্রথম মূল পর্বে খেলার জন্য বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার থেকে শুরু হয়েছে এশিয়া কাপের বাছাইপর্ব। যেখানে অংশ নিয়েছে সহযোগী চার দেশ আফগানিস্তান, আরব আমিরাত, হংকং ও ওমান। বাছাইপর্বের সেরা দল স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে মূল পর্বের লড়াইয়ে যোগ দেবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা